চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের অস্ত্রোপচার লাগবে না, পরতে হবে মাস্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১৮, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

লাফিয়ে উঠে হেড করতে গিয়ে অস্ট্রিয়ার ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকে প্রচণ্ড আঘাত পান কাইলিয়ান এমবাপে। ঝরতে থাকে রক্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে অনিশ্চিত হলেও অস্ত্রোপচারের প্রয়োজন নেই। মাস্ক পরে মাঠে ফিরবেন, জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন।

ডুসেলডর্ফ অ্যারেনায় সোমবার রাতে ইউরোর গ্রুপপর্বের ম্যাচে এমবাপের এক আক্রমণ ঠেকাতে যেয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন উবের। সেই গোলের পর বাকি সময়জুড়ে ফ্রান্স বেশকিছু শক্ত আক্রমণ গড়লেও জালের দেখা পায়নি, অস্ট্রিয়াও আর জাল খুঁজে পায়নি। ১-০তে জিতে আসর শুরু করে এমবাপের ফ্রান্স।

ম্যাচের শেষদিকে সংঘর্ষে নাক ভেঙে যাওয়ার ওই ঘটনায় ডুসেলডর্ফের একটি হাসপাতালে নেয়া হয় এমবাপেকে। অবশ্য স্থানীয় সময় রাত একটার দিকে হাসপাতাল ছেড়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি জানিয়েছেন, নতুন পরীক্ষার পর দলের মেডিকেল স্টাফরা মনে করছেন, এমবাপের নাকে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। একটি মাস্ক বানানো হবে, চিকিৎসার পর যেটি পরে মাঠে ফিরবেন তিনি।

এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে অনিশ্চিত রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেয়া ফরাসি তারকা। তবে এক-দুই ম্যাচ অনিশ্চিত থাকলেও পুরো টুর্নামেন্ট নিয়ে অনিশ্চয়তা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক পরে খেলার আভাস দিয়েছেন ২৫ বর্ষী এমবাপেও। জানতে চেয়েছেন মাস্ক নিয়ে কারো কোনো ধারণা আছে কিনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউরো-২০২৪এমবাপেফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT