আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আফগানিস্তানে বোমা হামলার পর ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে বোমা হামলার ফলে ধ্বংসপ্রাপ্ত গাড়ি ও ধোঁয়া ছড়ানো পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বোমা হামলায় আফগানিস্তানের একটি প্রাদেশিক রাজধানীর মেয়র নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৩ আগস্ট হাসপাতাল ও পৌরসভা সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। নিহত মেয়রের নাম হাবিব-উর-রহমান মনসুর। তিনি বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদের মেয়র ছিলেন।

হাসপাতালের এক নার্স জানান, মেয়রকে বহনকারী গাড়িতে বোমা হামলায় তিনি নিহত হন। নাম প্রকাশ না করার শর্তে ওই নার্স এএফপিকে এ তথ্য জানান।

ফায়জাবাদ পৌরসভার এক কর্মীও জানান, তাদের কর্মস্থলের কাছে পেতে রাখা বোমার বিস্ফোরণে মেয়র নিহত হয়েছেন।

হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

মেয়র মনসুর হত্যার মাত্র তিন সপ্তাহ আগে একই প্রদেশে আরেক সরকারি কর্মকর্তা গুলিতে নিহত হন।

বিষয়:আফগানিস্তান বোমা হামলা মেয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…