ক্রিকেট

যতক্ষণ পা চলে, ততক্ষণ আইপিএলে চলবেন ম্যাক্সওয়েল

ম্যাক্সওয়েল আইপিএল ম্যাচে ব্যাট হাতে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল ম্যাচে ব্যাট হাতে উল্লাসে থাকা ক্রিকেটার ম্যাক্সওয়েল, দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ঘোষণা দিয়েছেন, আইপিএল দর্শকদের ততক্ষণ পর্যন্ত আনন্দিত করতে চান যতক্ষণ পর্যন্ত তার পায়ে শক্তি আছে। তার আগে আগামী বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপ ঝুলিতে ভরতে চান।

ভারতে বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে সপ্তাহজুড়ে বিশ্রাম নিয়েছেন ৩৫ বর্ষী ম্যাক্স। বৃহস্পতিবার শুরু হচ্ছে বিগ ব্যাগ লিগের ১৩তম আসর। মেলবোর্ন স্টার্সকে নেতৃত্ব দেবেন ম্যাক্সওয়েল। গ্যাবায় উদ্বোধনী ম্যাচ খেলবেন ব্রিজবেন হিটের বিপক্ষে।

মেলবোর্নে সংবাদমাধ্যমে ম্যাক্সওয়েল বলেছেন, ‘আমার খেলা সবশেষ আসর হবে সম্ভবত আইপিএল। যেহেতু খেলছি, পায়ের শক্তি শেষ না হওয়া পর্যন্ত খেলতে চাই।’

‘বলছিলাম, আমার ক্যারিয়ারে আইপিএল কতটা ভালো প্রভাব ফেলেছে। যাদের সাথে আমার দেখা হয়েছে, যে কোচের অধীনে খেলেছি, যে আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে কাঁধে কাঁধ রেখে চলেছি, সব, এই আসরটি আমার ক্যারিয়ারের জন্য অসাধারণ উপকারী ছিল।’

‘এবিডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলির মতো খেলোয়াড়দের সাথে দুমাস থাকছেন, অন্য খেলাগুলো দেখতে দেখতে তাদের সাথে কথা বলছেন। এটা অনেক বড় একটি অভিজ্ঞতা। যা যেকোনো খেলোয়াড় আশা করতে পারেন। আশা করছি আইপিএলে অনেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় সুযোগ পাবে এবং কিছুটা ওয়েস্ট ইন্ডিজের মতো পরিবেশ পাবে যেখানে স্পিন ভালো ধরে।’

আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে পারলে ইংল্যান্ডের মতো একই সাথে ৫০ ওভারের এবং ২০ ওভারের শিরোপা ধরে রাখবে অস্ট্রেলিয়া।

বিষয়:অস্ট্রেলিয়া আইপিএল ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ গ্যাবা বিবিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…