চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনায় মাওলানা জয়নুল আবেদীন কাদেরী আহত

সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা জয়নুল আবেদীন কাদেরী. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা জয়নুল আবেদীন কাদেরী, তার পাশে অন্যান্য মুসল্লিরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা ইসলামি বক্তা মাওলানা জয়নুল আবেদীন কাদেরী গুরুতর আহত হয়েছেন। সেসময় আহত হয়েছেন তার দুই সফরসঙ্গী। তবে এখন জয়নুল আবেদীন কাদেরী শঙ্কামুক্ত বলে জানা গেছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে পটিয়ার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শান্তিরহাট মেটারনিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন।

জয়নুল আবেদীন জানান, ওই রাতে পটিয়া থেকে মাহফিল শেষ করে ফেরার পথে ঢাকা-কক্সবাজারগামী একটি বাস আমার গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দুজন সফরসঙ্গীসহ আমি আহত হই। পরে পথচারীরা আমাদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।

বিষয়:সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…