চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে আবারও বাবর-ফখরদের পরামর্শক হেইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গত টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে মিসবাহ-ওয়াকার হুট করে কোচিং ছাড়লে শঙ্কায় পড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আপদকালীন সময়ে ম্যাথু হেইডেন ও ভারনন ফিনল্যান্ডারকে দায়িত্ব দেয় পিসিবি। বৈশ্বিক আসরে হেইডেনে মুগ্ধ হয়ে অস্ট্রেলিয়ার সাবেককে আবারও বাবর-ফখরদের পরামর্শক করে আনছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ায় হবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ, সেজন্য অজি কিংবদন্তিকে ফেরানোর খবর শুক্রবার বিবৃতিতে জানিয়েছে পিসিবি। ১৫ অক্টোবর ব্রিসবেনে বাবর আজমদের সঙ্গে যুক্ত হবেন হেইডেন। কতদিন তিনি বোর্ডটির সঙ্গে থাকবেন সে তথ্য জানায়নি পিসিবি।

ম্যাথু হেইডেনের ফেরাকে স্বাগত জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। অজি তারকাকে তিনি প্রমাণিত পারফর্মার বলে প্রশংসায় ভাসিয়েছেন। তার অধীনে দল এবারের বিশ্বকাপেও দারুণকিছু করবে, বিশ্বাস পিসিবি প্রধানের।

পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন হেইডেনও। আরব আমিরাতে বিশ্বকাপের পর ঘরের মাটিতে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে মুখিয়ে তিনি, ‘অস্ট্রেলিয়ার যত পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা এবং জ্ঞান আছে, তা ভাগাভাগি করার সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পাকিস্তান ড্রেসিংরুমে ফিরতে মুখিয়ে আছি।’

বাংলাদেশ-নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ শেষে সরাসরি বিশ্বকাপের ভেন্যুতে পৌঁছাবে পাকিস্তান। ওয়ার্মআপ ম্যাচ এবং কন্ডিশনিং ক্যাম্পে দলের পরামর্শকের ভূমিকায় দেখা যাবে হেইডেনকে। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট দলটির বিশ্বকাপ মিশন শুরু হবে ২৩ অক্টোবর, ভারতের বিপক্ষে মেলবোর্নে লড়বেন বাবররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০পাকিস্তানপিসিবিভারতম্যাথু হেইডেনরমিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ চ্যালেঞ্জিং, রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় অজি অধিনায়ক

জুন ৮, ২০২৬

শেষ সময়ে যে কারণে ‘মহানগর ২’ ছেড়েছিলেন ইমরান

জুন ৮, ২০২৬

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

জুন ৮, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক তাহমিনা আখতার

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ক্লিনিকে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT