চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চুপকথা’ দিয়ে ছোটপর্দায় ফিরছেন উজ্জ্বল

‘দাস কেবিন’ এর পর ‘চুপকথা’, আট বছর পর ছোটপর্দায় মাসুদ হাসান উজ্জ্বল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২৮, মে ২০২৫
বিনোদন
A A
উজ্জ্বল, সঞ্চালক ও অভিনেতা, ছোটপর্দায় নতুন চরিত্রে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম গুণী ও সফল নাট্যনির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। ‘ঊনপঞ্চাশ বাতাস’ দিয়ে যিনি নিজের জাত চিনিয়েছেন সিনেমা পর্দায়। এর আগে থেকেই নাটকে তাকে পাওয়া যায়নি।

অবশেষে এই ঈদে সেই দূরত্ব ঘুচতে যাচ্ছে। সিএমভি’র ব্যানারে তিনি নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘চুপকথা’। যার মূল দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নিহা।

গীতিকবি মহসীন মেহেদীর গল্পে নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন উজ্জ্বল নিজেই। যাতে উঠে আসবে সমাজের বিত্তবান পরিবারের ভিন্ন এক প্রেমের গল্প। যদিও নির্মাতা মনে করেন, এটি শুধু প্রেমের গল্প নয়। প্রেম ও প্রকৃতির গল্প বলা যেতে পারে।

উজ্জ্বলের ভাষায়, ‘গল্পটা প্রেমের। তার সঙ্গে সোসাইটির নানাবিধ প্রসঙ্গ এসেছে। আমার যে কোনও কাজে যেমনটা হয় আরকি। নির্মাণের সময় সামাজিক দায়বদ্ধতার বিষয়টি বরাবরই মাথায় রাখি। এবারও তাই হলো। তবে এবার নাটক বানাতে গিয়ে মোটামুটি একটা সিনেমা বানিয়ে ফেলেছি সম্ভবত। আমরা শুটিং করেছি শ্রীমঙ্গল-জাফলং হয়ে গাজীপুর হয়ে ঢাকায়। বেশ বড় আয়োজন ছিলো। ২৭ মে শুটিং শেষ করেছি।’

মাসুদ হাসান উজ্জ্বল সর্বশেষ নাটক বানিয়েছেন ‘দাস কেবিন’, ২০১৭ সালে। মানুষের অস্থিমজ্জায় সাম্রাজ্যবাদ ঢুকে যাওয়ার ভিন্ন এক চিত্র তুলে ধরা হয়েছিলো নাটকটিতে। যা তখন বেশ প্রশংসা কুড়ায় দর্শক-সমালোচকের পক্ষ থেকে। এরপর টানা ৮ বছরের ইস্তফা।

এরমধ্যে বানিয়েছেন দুটি সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘বনলতা সেন’। অবশেষে এই ঈদে ফিরছেন নাটকে, নির্মাণ করেছেন ‘চুপকথা’।

Reneta

‘চুপকথা’ নাটকের পাত্র-পাত্রীর প্রথম দেখা হয় কুমিরের খামারে! যে গল্পে উঠে আসবে, উচ্চবিত্তের প্রেম, জীবন ও ভাবনার নানান দৃশ্যপট।

‘চুপকথা’ নির্মাণ প্রসঙ্গে উজ্জ্বল বলেন, ‘এবারই প্রথম অন্য কারও গল্প নিয়ে কাজ করেছি। কারণ, গল্পটা আমাকে টেনেছে। তৌসিফ-নিহা, প্রযোজক পাপ্পু ভাই, গল্পকার মেহেদী ভাইসহ পুরো টিম আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে। নাটকে ফিরে মোটামুটি আরাম পেয়েছি, বলা যেতে পারে।

আর এই ফেরা প্রসঙ্গে বলবো, আমি আসলে নাটকের অডিয়েন্স মিস করছিলাম। আমি মনে করি, এখনও আমাদের বড় সংখ্যক অডিয়েন্স রয়েছে নাটকে। ফলে সিনেমার জন্য এই মানুষগুলোকে লম্বা সময় এভয়েড করা ঠিক নয়। একটা সিনেমা বানাতে আমার ৪/৫ বছর সময় চলে যায়। সেই ফাঁকে নাটকের দর্শকদের জন্যেও কিছু করার পরিকল্পনা থেকেই নাটকে ফেরা।’

‘চুপকথা’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে সিএমভি’র ব্যানারের খুবই গুরুত্বপূর্ণ নির্মাণ এটি। কারণ, এর মাধ্যমে গুণী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নাটক নির্মাণে ফিরেছেন।

এই ঈদে ‘চুপকথা’ ছাড়াও সিএমভি’র ঈদ আয়োজনে থাকছে প্রায় এক ডজন বিশেষ নাটক। চাঁদরাত থেকে এগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের নাটকতৌসিফ মাহবুবনাজনীন নিহানাটকমাসুদ হাসান উজ্জ্বললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT