চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেসব ইতিহাস দিয়ে অবলীলায় আরেকটা সিনেমা বানিয়ে ফেলা যায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২১
বিনোদন
A A

করোনার নানা শঙ্কা নিয়ে গেল বছর ঠিক ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। দর্শকের ভালোবাসায় সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে টানা কয়েক সপ্তাহ চলে। এক বছর পূর্তিতে সিনেমাটি নিয়ে স্মৃতিকাতর নির্মাতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ হাসান উজ্জ্বল লিখেছেন, আজ আমাদের প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ এর জন্মদিন। ২০২০ সালের ২৩ অক্টোবর দীর্ঘ ৯ মাসের লক ডাউন শেষে ভীরু ভীরু মন আর মাস্কে ঢাকা মুখ নিয়ে মানুষের সিনেমা হলে এসে আমাদের ছবি দেখতে দেখার দিন এটা।’

সিনেমাটি নিয়ে এই নির্মাতা লিখেন, ‘ঊনপঞ্চাশ বাতাস’ নিয়ে মনে অনেক আবেগ, অনেক অম্লমধুর স্মৃতি, জীবন খানিকটা তছনছ হয়ে যাওয়া সহ অনেক লম্বা ইতিহাস। সেসব ইতিহাস দিয়ে অবলীলায় আরেকটা সিনেমা বানিয়ে ফেলা যায়!

প্রথম সিনেমার বর্ষপূর্তিতে নির্মাতা দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘স্মৃতি না ঘেঁটে আমি কেবল দর্শকদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই। পৃথিবীর এক ভয়ানক সঙ্কটময় সময়ে আপনারা ‘ঊনপঞ্চাশ বাতাস’কে ভালোবেসে গ্রহণ করেছিলেন বলেই একবছর পরেও একটা আনকোরা নতুন ছবি হিসাবে উত্তর আমেরিকা এবং কানাডাতে ছবিটি এতো বড় আকারে মুক্তি দেওয়ার স্পর্ধা দেখাতে পারছি । আপনারা দারুণ প্রিয় দর্শক আমার!’

এদিকে সিনেমাটি যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে এমসি এম্পায়ার ২৫-এ প্রদর্শিত হবে ‘ঊনপঞ্চাশ বাতাস’। এটিই টাইম স্কয়ারের প্রেক্ষাগৃহে বাংলাদেশের কোনো সিনেমার প্রথম প্রদর্শন।

নির্মাতা সূত্রে জানা যায়, নভেম্বরের ১৯ তারিখে সিনেমাটি প্রদর্শন হবে এমসি এম্পায়ার ২৫-এর প্রেক্ষাগৃহে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে একই দিনে বাণিজ্যিকভাবে প্রদর্শিত হবে সিনেমাটি। সিনেমাটি দুই দেশে পরিবেশনার কাজটি করছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব সপ্তক। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে জানিয়েছেন তিনি।

Reneta

‘রেড অক্টোবর ফিল্মস’ এর ব্যানারে নির্মিত মাসুদ হাসানের ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। সিনেমায় জুটি বেধে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমতিয়াজ বর্ষণঊনপঞ্চাশ বাতাসনির্মাণনির্মাতামাসুদ হাসান উজ্জ্বললিড বিনোদনশারলিন ফারজানা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT