চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রীর সঙ্গে ধাক্কা নিয়ে মাসুদ অরুন বলেন, সম্পর্ক নষ্ট করার জন্য ভিডিও ছড়ানো হয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেহেরপুরে খাল খনন কর্মসূচির অনুষ্ঠানে ভিড়ের মধ্যে বিএনপি নেতা মাসুদ অরুনকে ধাক্কা দেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি)– এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।

সোমবার ১৩ এপ্রিল দুপুরে মাসুদ অরুন এক ফেসবুক পোস্টে লেখেন, এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সঙ্গে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির একপর্যায়ের একটি ভিডিও করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

এ বিষয়ে মাসুদ অরুন প্রথম আলোকে বলেন, ওই ভিডিও ভাইরাল হওয়ার পর পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী আমাকে চারবার ফোন করেছেন। মন্ত্রীর সঙ্গে আজ সকালে তার দপ্তরে মেহেরপুরের রাজনীতি নিয়ে নানা আলোচনা হয়েছে। জেলা কমিটির বিষয়েও আলোচনা হয়েছে। যারা এই ভিডিও ভাইরাল করেছে, আমাকে অপমানিত করার জন্য, তাদের বিষয়েও আলোচনা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার বলিহারপুর গ্রামে গত শনিবার বিকেলে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির আগমন উপলক্ষে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ ও সাধারণ সম্পাদক আইনজীবী কামরুল হোসেন তাঁদের অনুসারীদের নিয়ে খালের এক পাশে অবস্থান নেন। অন্যদিকে সাবেক দুই সংসদ সদস্য মাসুদ অরুন ও আমজাদ হোসেন তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে অন্য পাশে অবস্থান করছিলেন। মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে চার নেতার অনুসারীরা নিজ নিজ নেতার নামে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে মন্ত্রীর সঙ্গে ছবি তুলতে হুড়াহুড়ি ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর মধ্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় পড়ে যাওয়ার উপক্রম হলে মন্ত্রী ভিড় সরাতে চেষ্টা করেন। এ সময় পাশে থাকা মাসুদ অরুনকে তিনি ধাক্কা দিয়ে সরিয়ে দেন। উপস্থিত কর্মীদের মুঠোফোনে ধারণ করা সেই দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

শনিবার ঘটনাস্থলে থাকা মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। নেতা-কর্মীরা যেভাবে ছবি তোলার জন্য হুড়াহুড়ি করছিলেন, তা ছিল দৃষ্টিকটু। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার স্বার্থে মন্ত্রী ভিড় সরানোর চেষ্টা করেছিলেন। ভিড়ের চাপে ভুলবশত মাসুদ অরুন ধাক্কা খান। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টিকে ভিন্ন খাতে নিতে উদ্দেশ্যমূলকভাবে ভিডিওটি ছড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্মসূচিবিএনপি নেতামাসুদ অরুনকমেহেরপুরে খাল খননসামাজিক যোগাযোগমাধ্যম
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আদালতে চীনা শিল্পপতির ৩০ বছরের কারাদণ্ড

জুন ৩০, ২০২৬

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ১০৮ হটস্পট চিহ্নিত: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার

জুন ৩০, ২০২৬

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT