চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ বর্ষী আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে টানলো রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ১৩, জুন ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন মিডফিল্ডার রিয়াল দলে যোগ দিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত গ্রীস্মেই ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে দলে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। রিভার প্লেট মিডফিল্ডারও আগ্রহী ছিলেন। ক্লাব রিলিজ ক্লজ বাড়িয়ে দেয়ায় আর সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেয়া হয়নি আর্জেন্টাইনের। ১৭ বর্ষী মিডফিল্ডারকে এবার দলে টেনেছে লা লিগার জায়ান্ট ক্লাবটি।

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ছয় মৌসুমের চুক্তিতে রিভার প্লেট থেকে রিয়ালে নাম লিখিয়েছেন মাস্তানতুয়োনো। ২০৩১ সাল পর্যন্ত রিয়ালে থাকবেন। তাকে পেতে রিভার প্লেটকে সাড়ে ৪ কোটি ইউরো দিতে হবে মাদ্রিদের ক্লাবটিকে। অবশ্য এই অর্থ ধাপে ধাপে পরিশোধ করবে রিয়াল।

তবে এখনই রিয়ালে যোগ দিচ্ছেন না মাস্তানতুয়োনো। রিভার প্লেটের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলে আগামী আগস্টে যোগ দেবেন লস ব্লাঙ্কোস ডেরায়। তখন তার বয়স হবে ১৮ বছর।

Banglabid

গত দুমৌসুম নিয়মিত রিভার প্লেটের মূল দলে খেলছেন মাস্তানতুয়োনো। গত সপ্তাহে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের শেষদিকে থিয়েগো আলমাদার বদলি হিসেবে নামেন আর্জেন্টিনার জার্সিতে। তাতে সবচেয়ে কমবয়সী হিসেবে অভিষেক হয় মেসির দলে।

লিভারপুল থেকে ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এবং বোর্নমাউথ থেকে ডিন হুইজেনের আসার পর গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালের তৃতীয় সাইনিং এটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাদলবদলমাস্তানতুয়োনোরিভার প্লেটরিয়াললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT