চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ডিজেল বহনকারী পণ্যবাহী ট্রেনে ভয়াবহ আগুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৫
আন্তর্জাতিক
A A
পণ্যবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের তামিলনাডুতে ডিজেল বহনকারী পণ্যবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে ডিজেল বহনকারী ট্রেনের চারটি ওয়াগনে আগুন লাগলে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে ক্ষতিগ্রস্ত ওয়াগনগুলো থেকে বিশাল আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।

অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই ঘটনায় কোনও প্রাণহানি বা আশেপাশের সম্পত্তির ক্ষতি হয়নি।

পুলিশ সুপার শ্রীনিবাস পেরুমল বলেন, উদ্ধারকারী দল ট্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এই মুহূর্তে প্রাণহানির কোনও ঝুঁকি নেই।অগ্নিনির্বাপণ পরিষেবার প্রধান সীমা আগরওয়াল বলেন, আমাদের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আগুন নেভাচ্ছে। যেহেতু এটি ডিজেল, তাই এটি একটি চ্যালেঞ্জ। অতিরিক্ত দল পাঠানো হয়েছে।

জানা গেছে, মানালি থেকে তিরুপতি অঞ্চলে যাওয়ার সময় তিরুভাল্লুর রেলওয়ে স্টেশনের কাছে পৌছালে ট্রেনটিতে আগুন ধরে যায়। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।আগুন লাগার কারণ এখনও তদন্তাধীন।

ঘটনার কারণে চেন্নাইগামী ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। দক্ষিণাঞ্চলের রেলওয়ে চেন্নাই থেকে ছেড়ে যাওয়া আটটি ট্রেন বাতিল এবং পাঁচটি ট্রেনের গতিপথ পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনট্রেনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT