গাজায় হত্যাযজ্ঞ বন্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ

শিক্ষার্থীরা গাজায় হত্যাযজ্ঞ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপক বিক্ষোভ চলছে। কয়েক দিন ধরে চলা বিক্ষোভ দমনে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া, জার্মানি ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়েও। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির বিরোধিতা করে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরবি ভাষার মুখপাত্র হালা রারিত। এদিকে, গাজায় ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ ১৫ জন নিহত হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






