চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে মহাসমাবেশ: সায়দাবাদে বাস আছে যাত্রী নেই

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৩:৪৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৩
জনপদ, ঢাকা
A A
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন সংকট, যাত্রীরা অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

রাজধানীতে রাজনৈতিক বড় দলগুলোর মহাসমাবেশের প্রভাব পড়েছে সায়দাবাদ বাস টার্মিনালেও। সায়দাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল অব্যাহত থাকলেও যাত্রী নেই বললেই চলে। অল্প সংখ্যক যাত্রী থাকলেও পূর্ণ না হওয়ায় শিডিউল সময়ে ছাড়ছে না নির্দিষ্ট গন্তব্যের বাসগুলো। ঘন্টার পর ঘন্টা বাস ছাড়ার অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, যাত্রীর জন্য অপেক্ষা করছে বিভিন্ন রুটের বাসগুলো। কাউন্টারে বাস ছাড়ার অপেক্ষায় আছেন সকালে বিভিন্ন রুটে যাওয়ার জন্য আসা যাত্রীরা।

কাউন্টারগুলোতে কথা বলে জানা যায়, সকাল ৯ টা পর্যন্ত শিডিউল সময়ে বাস ছেড়ে গেলেও যাত্রী সংখ্যা ছিলো সীমিত। অধিকাংশ বাসই ৩০ থেকে ৪০ শতাংশ যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে গেছে। বিকালে সমাবেশ শেষে যাত্রী বাড়বে আশা করছেন তারা।

Banglabid

শ্যামলী কাউন্টারে ম্যানেজার আরিফ বলেন, সকাল থেকে আমাদের ৯টি বাস ছেড়ে গেছে মাত্র। এসময়ে আমাদের প্রায় ৬০ থেকে ৭০টা বাস সারাদেশে বিভিন্ন রুটে ছেড়ে যায়। যে বাসগুলো ছেড়ে গেছে তাতেও যাত্রী ছিলো ১০ থেকে ১৫ জন বা তারও কম। এখন অনেকে টিকেট নিয়েও ফেরত দিচ্ছে। ৩ থেকে ৪ জন নিয়েতো বাস ছাড়তে পারবো না।’

সিলেটগামী যাত্রী রাসেল হোসেন বলেন, সকাল ১০ টায় এসেছি। অনেকক্ষণ অপেক্ষা করছি, কোনো কাউন্টারই বাসের নির্দিষ্ট সময় বলতে পারছে না। এখন অপেক্ষায় আছি দেখি কখন বাস পাই।

হানিফ কাউন্টারের ম্যানেজার রকিবুল হাসান বলেন, সকাল ৯টা পর্যন্ত আমাদের ১০ টা বাস গেছে। কোনো বাসেই যাত্রী ছিল না তেমন। যা ছিলো সব অগ্রীম টিকিট। সব ঠিক থাকলে বিকেল থেকে যাত্রী আসবে আশা করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস আছেযাত্রী নাইসায়েদাবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুলিশের উপর প্রথম হামলা করে বিএনপি: ডিবি প্রধান

পরবর্তী

রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন, আহত অর্ধশতাধিক

পরবর্তী
রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুনে ধোঁয়া ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন, আহত অর্ধশতাধিক

প্রধানমন্ত্রী টানেল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

টানেল যুগে প্রবেশ করল বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT