চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের লুট হওয়া পিস্তল দিয়ে রাজধানীতে ডিএনসি পরিদর্শককে গুলি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর সায়েদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর এক পরিদর্শক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পরিদর্শকের নাম সিদ্দিকুর রহমান। তিনি ঢাকা মেট্রো উপ-অঞ্চল (দক্ষিণ)-এর খিলগাঁও সার্কেলে কর্মরত।

ডিএনসি সূত্রে জানা যায়, দক্ষিণ অঞ্চলের সাতটি সার্কেল যৌথভাবে সোমবার সকাল থেকে সায়েদাবাদ রেলগেট ও আশপাশ এলাকায় জোরালো মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। দুপুর ১২টার দিকে খিলগাঁও পরিদর্শক সিদ্দিকুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় একজনকে আটক করা হলেও বাকি দুজন পালিয়ে যায়।

আটক ব্যক্তিকে তল্লাশি করার সময় তার কাছে থাকা একটি পিস্তল দিয়ে পরপর চার রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি পরিদর্শক সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচে বিদ্ধ হয়ে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

খবর পেয়ে ডিএনসি’র অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন এবং আহত পরিদর্শকের চিকিৎসা তদারকি করেন। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম বলেন, “মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সেখানে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Reneta

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা গুলির খোসা দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি পিস্তলের গুলি, যা সাধারণত পুলিশ ব্যবহার করে থাকে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, গত ৫ আগস্ট একটি থানা থেকে লুট হওয়া পিস্তলটি ব্যবহার করা হতে পারে।

সম্প্রতি সরকার ডিএনসি সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দিলেও তা এখনো চূড়ান্তভাবে কার্যকর হয়নি। প্রশিক্ষণ সম্পন্ন হলেও সদস্যদের হাতে এখনো আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়নি। ফলে অভিযানের সময় তারা আত্মরক্ষামূলক অস্ত্র ব্যবহার করতে পারছেন না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিযানডিএনসি কর্মকর্তা গুলিবিদ্ধঢাকা মেডিকেল কলেজ হাসপাতালপুলিশি পিস্তলমাদক বিরোধী অভিযানসায়েদাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাণীশংকৈলে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: শিশুসহ আহত ১০

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসী যেভাবে জীবিত উদ্ধার হলো

আগস্ট ৪, ২০২৬

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT