চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শুধু বিপিএল না, সব জায়গায় পরিবর্তন আনতে হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের অব্যবস্থাপনা নিয়ে সাকিব আল হাসান যা বলেছেন, সেটির পক্ষে মত দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজাও। পাশাপাশি কিছু সীমাবদ্ধতার কথাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিপিএলকে প্রত্যাশিত জায়গায় নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ফ্র্যাঞ্চাইজিগুলোকে টুর্নামেন্টের রেভিনিউ শেয়ারিং করার উপর জোর দিয়েছেন বিপিএলের নতুন দল সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক।

বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে শুক্রবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু দুপুর আড়াইটায়। ম্যাচের আগেরদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাশরাফী। সেখানেই উঠে আসে বিপিএলের অসঙ্গতি নিয়ে সাকিবের নানা মন্তব্যের প্রসঙ্গ।

মাশরাফী বলেন, ‘আমার কাছে মনে হয়, শুরু থেকেই আমাদের সমন্বয়টা ভালো হয়নি। মিডিয়ার সঙ্গে ক্রিকেট বোর্ড, বোর্ডের সঙ্গে খেলোয়াড়— ত্রিমুখী একটা বিষয় ঘটেছে। প্রথমত, বিপিএল নিয়ে কেউই ইতিবাচক ছিল না মিডিয়ায়। তারপর যদি দেখেন, খেলার মাঠে যখন এসেছে, টি–টুয়েন্টি ফরম্যট তখন ওই জায়গায় ছিল না। এ নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক সারাবিশ্বের সবাই এগিয়ে গেছে। তাদের দেশের মিডিয়াও নিজ দেশের টুর্নামেন্টকে প্রমোট করছে সারাবিশ্বে। আমরা হয়তো তা পারিনি। এখানে একতরফা বললেই হবে না।’

‘আমাদের চ্যালেঞ্জও আছে। ক্রিকেট বোর্ড থেকে হয়তো মার্কেট ভ্যালু যে উপরে উঠালে আরও উপরে উঠতে পারে, এই যে কাজটা হয় তা তো আমরা করে দেখিনি। আল্টিমেটলি আমাদের ক্রিকেটের একটাই সমস্যা, জাতীয় দলের বাইরে আর কোনো দল নেই। এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। জাতীয় দলকে যে তৈরি করে বাইরের অন্যান্য সব দল। শুধু বিপিএল না, সব জায়গায় আমাদের পরিবর্তন আনতে হবে। আমাদের সমস্যা হল এখন সামনে আসছে তা, শেষ হলে পেছনেরটুকু ভুলে যাবো।’

‘এতকিছু সাকিব বলেছে, আমিও কিছু না কিছু বললাম। এই যে পরবর্তী বছর যদি ছয় মাস আগে পরিকল্পনা করে, যেহেতু ৩ বছরে জন্য দলগুলো দিয়েছে। এটা ভালো দিক হয়েছে। অন্তত ৩ বছরের জন্য নিয়েছে। দলগুলো এখন ক্লিয়ার, দলগুলোকে সমর্থন করতে হবে। কোন উপায়ে সমর্থন করবে, দলগুলো কী চায়, তারা বিপিএল গভর্নিং বডির সঙ্গে বসলে কিন্তু সমাধান হয়। টুর্নামেন্টের ৩ মাসে একটা নিলাম, তারপর টুর্নামেন্টের আগে মাঠে অনুশীলন করে এভাবে পরিবর্তন হবে না।’

‘কাজ না করলে তো বোঝা যাবে না। এটা তো দীর্ঘ সময়ের একটা কাজের ব্যাপার। মার্কেট ভ্যালু কতটুকু, আপনার দলের কাছে স্পন্সরশিপ কতটুকু আসতে চাচ্ছে, এগুলোতো দীর্ঘ সময়ের ব্যাপার। একটা দল যখন জানে যে, আমি এই দলটার মালিক, আমি পরবর্তী ১০ বছর–৭ বছর এটার মালিক। তখন সে দুই বছর লস করতে পারে। ঠিক আছে, আমি আমার দলকে নিয়ে কাজ করব, মার্কেটে প্রমোট করব, ডিসিপ্লিন ওয়েতে, তখন কিন্তু তার যে ২ বছরে প্রফিট সে চলে যাবে।’

Reneta

‘এটা তো ফ্র্যাঞ্চাইজিদের জন্য ব্যবসা। বিজনেসে যদি আপনি লাভ না করেন ঠিক আছে, ক্ষতি হয়ে গেলে তো সমস্যা। ফ্র্যাঞ্চাইজিগুলো এজন্য দীর্ঘ সময় স্থায়ী হতে পারছে না। তবে যদি আদর্শ ব্যবস্থাপনা করা হয়, যেটা সাকিব বলেছে, আমার কাছেও মনে হয়, অন্তত ৭, ৫ বা ১০ বছর যেটার যে মালিক, তাদের সঙ্গে টিম করা। নির্দিষ্ট তারিখে করা। তখন কিন্তু অনেক কিছু পরিবর্তন করা সম্ভব।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিকেটবিপিএল-২০২৩বিসিবিমাশরাফীলিড স্পোর্টসসাকিবসিলেট স্ট্রাইকার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির প্রবীণ নেতা মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মে ১৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার সবচে’ বড় স‍্যুট ফ‍্যাক্টরি বাংলাদেশের অনন্ত গ্রুপের

মে ১৬, ২০২৬

জাবিতে প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মে ১৬, ২০২৬

কালো মানিকখ্যাত বিশুদ্ধ ব্ল্যাক বেঙ্গল ছাগলের কৃত্রিম প্রজননে সরকারের উদ্যোগ

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT