ক্রিকেট

সৌদি আরবে পরিবার নিয়ে মাশরাফীর ঈদ

মাশরাফীর পরিবার সৌদি আরবে ঈদ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফী ও তার পরিবারের সদস্যরা সৌদি আরবের ঐতিহাসিক স্থাপনায় ঈদ উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের কারণে ঢাকা প্রিমিয়ার লিগে পড়েছে প্রায় দুই সপ্তাহের বিরতি। বিশ্রামের সময়টা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তিনি এখন অবস্থান করছেন সৌদি আরবে। পরিবার নিয়ে পবিত্র ওমরাহ পালন শেষে সেখানেই ঈদ উল ফিতর উদযাপন করছেন।

মাশরাফীর সহধর্মিণী সুমনা হক সুমি স্বামী-সন্তানদের সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ঈদ মোবারক।

গত সোমবার ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে উড়াল দিয়েছিলেন মাশরাফী। ১মে শুরু হবে প্রিমিয়ারের সুপার লিগ। তার আগেই ফিরবেন দেশে।

ঢাকা লিগে মাশরাফী খেলছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। আসরে ১৬ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তার নেতৃত্বাধীন রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার লিগে খেলা।

বিষয়:ঈদ ওমরাহ মাশরাফী সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…