ক্রিকেট

সংসদে হুইপের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন মাশরাফী

Bangladeshi cricket player in pink and purple uniform on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

Bangladeshi cricket player wearing a pink and purple uniform during a match, focused and ready for action. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ফিটনেস নিয়ে আসরের শুরু থেকে নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’ তারকা। সেসব ছাপিয়ে খবর, আসরে বিরতি নিয়েছেন তিনি। জাতীয় সংসদে হুইপের দায়িত্ব নিতে বিপিএল থেকে বিরতি নিয়েছেন মাশরাফী।

বিজ্ঞপ্তি দিয়ে বুধবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দল সিলেট স্ট্রাইকার্স জানাল, মাশরাফীর অনুপস্থিতিতে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন অধিনায়কের দায়িত্ব সামলাবেন।

আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক। দ্বাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়াইল থেকে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়ে হুইপের দায়িত্ব পেয়েছেন ৪০ বর্ষী পেসার।

বিপিএলের চলতি আসরে এপর্যন্ত কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি সিলেট। টানা ৫ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে মাশরাফীর দল। পাঁচ ম্যাচে কেবল একটি উইকেট নিতে পেরেছেন মাশরাফী।

বিষয়:নড়াইল বিপিএল মাশরাফী সিলেট সিলেট স্ট্রাইকার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…