ক্রিকেট

খালেদা জিয়ার মৃত্যুতে মাশরাফীর শোক

মহিলা ও যুবকের কালো-সাদা ছবি, যুবক আগুনের মাধ্যমে একটি গোলক ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাম পাশে মহিলা, ডান পাশে যুবক, যুবক আগুনের মাধ্যমে গোলক ধরে আছেন, কালো-সাদা ছবি, বাংলাদেশি সংবাদ সংক্রান্ত ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ শোক জানান তিনি। 

নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করে মাশরাফী লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তাঁর শোক সন্তপ্ত পরিবার, তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

বেগম জিয়ার রাজনৈতিক লড়াইয়ের কথা উল্লেখ করে মাশরাফী আরও লেখেন, ‘রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তাঁর অবদান দেশের মানুষ মনে রাখবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।’

বিষয়:খালেদা জিয়া বাংলাদেশ বিএনপি বেগম খালেদা জিয়া মাশরাফী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…