ডে পলের মতো কাউকে আমাদের দরকার ছিলো: মাশ্চেরানো

ফুটবল তারকা মাশ্চেরানো সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, পেছনে স্পার্কো চেয়ার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
যুক্তরাষ্ট্রের মেজর লিগে আটলাসের বিপক্ষে শেষ মিনিটের গোলে লিগ কাপের শুভসূচনা করেছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। ম্যাচে মেসি গোল না পেলেও সতীর্থদের দিয়ে করান দুটি গোল। মেসির স্বদেশী বিশ্বকাপজয়ী রদ্রিগো ডি পল মিয়ামিতে নাম লেখিয়ে আটলাসের বিপক্ষে বুধবার খেলেন তার প্রথম ম্যাচ।
মিয়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো ডি পলকে নিয়ে বলেছেন, ‘দলে তার মতো একজনকেই দরকার ছিলো।’
‘ডি পল এক মাস ধরে খেলছেন না এরপরও তিনি দারুণ খেলেছেন। মাঝমাঠে বলের দখল নেন ভাবেই। তার উপস্থিতি দলের শক্তি আরও বাড়াবে।’
প্রথম ম্যাচেই ডি পল তার দক্ষতা ও শক্তিমত্ত্বা দেখিয়েছে। কোচের বিশ্বাস মিয়ামির হয়ে ভালো করবেন এ মিডফিল্ডার।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






