চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা আসলে মার্টিনেজকে পাবো মনে হচ্ছে না: ইন্টার কোচ

চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় লেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ০১, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার ঘরের মাটিতে দুই গোলে এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান। এরপর ৩-৩ সমতায় ম্যাচ শেষ করতে হয়েছে কোচ সিমিওনে ইনজাঘির শিষ্যদের। ম্যাচে কিছুটা চোট দেখা গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজেরে। এজন্য দ্বিতীয় লেগে বার্সার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে শঙ্কা হচ্ছে ইন্টার কোচের।

মার্টিনেজের চোট নিয়ে সিমিওনে ইনজাঘি বলেছেন, ‘মার্টিনেজ পায়ে কিছু একটা অনুভব করছে এবং পরীক্ষা-নিরীক্ষার পর আমরা জানতে পারব। কিন্তু খুব কমই সম্ভাবনা আছে দ্বিতীয় লেগে তাকে পাওয়ার, যা আমাদের কাছে ফাইনাল ম্যাচের মতো।’

‘আশা করছি সামনের মঙ্গলবার বেঞ্জাবিন পাভার্ডকে পাবো। দুর্ভাগ্যবশত; আমার মনে হয় না মার্টিনেজের ক্ষেত্রেও এমন হবে। আমাদের কাছে এটি হবে ফাইনাল এবং ৭৫ হাজার সমর্থক আমাদের এ লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।’

দলকে নিয়ে গর্বিত ইনজাঘি আরও বলেছেন, ‘আমার মনে হয়েছে আমরা ভালো একটি ম্যাচ খেলেছিলাম। কিছু বাজে ফলাফলের পর আসল ইন্টারকে দেখা গেছে। দল মন দিয়ে খেলেছে এবং আমি তাদের নিয়ে গর্বিত।’

ন্যু ক্যাম্পে প্রথম মিনিটে মার্কাস থুরামের গোল করার পর আরও দুই গোল করেন নেদারল্যান্ডসের ডানজেল ডামফ্রিস। বার্সার বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলের সমতা নিয়ে ঘরের মাঠে আগামী সপ্তাহে নামবে ইন্টার মিলান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনজাঘিচ্যাম্পিয়ন্স লিগডামফ্রিসথুরামপাভার্ডমার্টিনেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT