চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফার শাস্তি মেনে নিয়ে ক্ষমা চাইলেন মার্টিনেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আপত্তিকর আচরণের দায়ে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে শাস্তি দিয়েছে ফিফা। দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বিশ্বজয়ীকে। ফিফার শাস্তি মেনে নিয়ে আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তারকা ফুটবলার। তার দাবি, কাউকে অসম্মান করার উদ্দেশ্যে এমন আচরণ করেননি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে ক্ষমা প্রার্থনা করেছেন মার্টিনেজ। লিখেছেন, ‘ফিফার নিষেধাজ্ঞা মেনে নিয়েছি। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে ক্ষমাপ্রার্থী। উদযাপনটি অনেক বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য, কাউকে অসম্মান করার জন্য নয়।’

নিষেধাজ্ঞার কারণে ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না ৩২ বর্ষী গোলরক্ষক। গোলপোস্টের দায়িত্বে না থাকলেও সতীর্থদের সমর্থন জানানোর কথা লিখেছেন এমি, ‘ফিফার আসন্ন সূচিতে আমার সতীর্থদের সমর্থন করব, সেখানে থাকতে না পারার যন্ত্রণা সত্ত্বেও।’

মাঠে আর কাউকে বিরক্ত করবেন না বলেও জানিয়েছেন অ্যাস্টন ভিলা গোলরক্ষক। লিখেছেন, ‘কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না, বুঝতে পারিনি যে একটি অঙ্গভঙ্গি মানুষের কাছে আপত্তিকর ছিল। যাইহোক, আর কাউকে বিরক্ত না করার চেষ্টা করব। আর্জেন্টিনা এবং অ্যাস্টন ভিলার হয়ে শিরোপা জয়ের দিকেই মনোনিবেশ করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাফিফামার্টিনেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা

জুন ১৮, ২০২৬

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT