অর্থনীতি

চালের দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে যাচ্ছে মনিটরিং টিম

চালের গুদামে মনিটরিং টিমের অভিযান, বাজারে চালের দাম নিয়ন্ত্রণে. Channel i News - চ্যানেল আই নিউজ

চালের গুদামে বিভিন্ন ধরনের চালের বস্তা stacked, বাজারে চালের দাম নিয়ন্ত্রণে মনিটরিং টিমের কার্যক্রম।. Channel i News – চ্যানেল আই নিউজ

চালের দাম নিয়ন্ত্রণে রাজধানীর বাজারে খাদ্য মন্ত্রণালয়ের ৪টি মনিটরিং টিম তদারকি করছে। পাইকারি ও খুচরা দোকানগুলোতে চাল বিক্রির নিবন্ধন, মজুদ ও ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের যৌক্তিক পার্থক্য পরীক্ষা করছেন তারা। এতে একদিনের ব্যবধানে স্বর্ণা ও মিনিকেটের দাম কেজিতে চার টাকা কমে গেছে। 

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে রাজধানীসহ সারাদেশে চালের দাম নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে মনিটরিং টিম। রাজধানীর বাজারগুলোতে একজন করে উপ-সচিবের নেতৃত্বে কাজ করছে চারটি টিম। সারাদেশে জেলা প্রশাসনের মাধ্যমে বাজারগুলোতে একইভাবে চালের বাজার মনিটরিং চলছে।

মালিবাগ বাজারে মনিটরিং টিমের প্রধান উপসচিব শ্রাবন্তী রাই বলছেন, তারা আশা করছেন ব্যবসায়ীরা হঠাৎ বাড়ানো দাম এখন কমিয়ে দেবেন।

এক সপ্তাহ আগে থেকে চালের দাম বেড়ে গেলে কারণ জানতে গতকাল বুধবার চাল ব্যবসায়ীদের খাদ্য ভবনে ডেকে নিয়ে যান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খুচরা ব্যবসায়িদের দাবি, নির্বাচনের অজুহাত দেখিয়ে চাল সরবরাহকারীরা দাম বাড়িয়ে দিয়েছিল।

বিষয়:চাল চালের দাম মনিটরিং টিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…