আন্তর্জাতিক

শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের সময়ের ছবি, যেখানে তিনি একটি কানাডিয়ান পতাকার সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) শপথ নেবেন মার্ক কার্নি। এর মাধ্যমে কানাডায় শেষ হতে চলেছে প্রায় এক দশক ধরে চলা জাস্টিন ট্রুডোর আমল।

আজ (১৩ মার্চ) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শুক্রবার সকালে কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মার্ক কার্নি।

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি এবং কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমন স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টায় কার্নি এবং তার মন্ত্রিসভার মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

টানা ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো। মূলত কানাডার এক অস্থির সময়ে মার্ক কার্নি দেশটির প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করছেন।

বিষয়:কানাডা মার্ক কার্নি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…