চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্তুগালের অভিবাসীদের কণ্ঠস্বর মারিয়া মোরতাগুয়া

হাফিজ আল আসাদহাফিজ আল আসাদ
৭:৪৭ অপরাহ্ণ ২৬, জুন ২০২৫
প্রবাস সংবাদ
A A

পর্তুগালে গত জাতীয় নির্বাচনের ডানপন্থি সরকার ক্ষমতায় আসার পর থেকে অনেক বেশী চাপে রয়েছে দেশটিতে বসবাস করা বিভিন্ন দেশের অভিবাসীরা। শুধুমাত্র কিছু বামপন্থী ছাড়া আর তেমন কাউকে অভিবাসীবান্ধব বলা যায় না।

পর্তুগালের বামপন্থী দলগুলোর নেতাদের মধ্যে সবচেয়ে বেশী জনপ্রিয় সংসদ নারী নেত্রী হলো মারিয়া মোরতাগুয়া। তিনি একাই পর্তুগালে বসবাস করা সব অভিবাসীদের কণ্ঠস্বর হয়ে উঠছে।

এই নেত্রী সবসময়ে জাতীয় সংসদে কথা বলেন অভিবাসীদের নিয়ে। মারিয়া মোরতাগুয়া পর্তুগালের একজন বামপন্থী নেত্রী, যিনি বর্তমানে ব্লকো ডি এসকুয়ারদা (বাম ব্লক) দলের প্রধান এবং একজন সংসদ সদস্য। এছাড়াও তিনি একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছেন, বিশেষ করে পর্তুগালে বসবাসরত অভিবাসীদের অধিকার নিয়ে।

সর্বশেষ গতকাল বুধবার চলা সংসদীয় অধিবেশনে ঝড় তুলেছেন অভিবাসীদের নিয়ে। তিনি বলেন, অভিবাসীরা শত্রু নয়, তারা শ্রমিক, তারা মানুষ। পর্তুগালে তারা কাজ করে, তাদের বৈধতা ও অধিকার নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, অভিবাসীদের ছাঁটাই নয়, তাদের বসবাস, কাজ ও জীবন-যাপনের সুরক্ষা দরকার। কট্টরপন্থী সরকার ক্ষমতায় এসেই পরিবর্তন আনতে চলেছে অভিবাসন আইনের ক্ষেত্রে। তিনি কথা বলেছেন অভিবাসীদের বৈধতা ও সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে।

ডানপন্থী সরকার বিভিন্ন ধরনের আইনের পরিবর্তনের প্রস্তাব এনেছেন, যা সত্যি ওই অধিবাসীদের জন্য অনেক কষ্টকর হবে যদি আইনটি পাস হয়ে যায়। সেই প্রস্তাবের বিরোধিতা করেছেন মারিয়া মোরতাগুয়া। তিনি বলেন, অভিবাসীরা আমাদের অর্থনীতি ও সমাজের অংশ। সুতরাং অভিবাসীদের নিয়ে আমাদের গভীর চিন্তা করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালপর্তুগালের অভিবাসীমারিয়া মোরতাগুয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ইঁদুরের ফাঁদে এআই ক্যামেরা!

জুন ২০, ২০২৬

সর্বোচ্চ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রীগোবিন্দপুর চা বাগান

জুন ২০, ২০২৬

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

‘এই সিনেমা বেঁচে থাকার অনুভব দিয়েছে’

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী বাড়ানোর অনুরোধ জানানো হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT