বিনোদন

অস্কারে মনোনয়ন না পাওয়া নিয়ে যা বললেন মারগট রবি

অস্কারের চূড়ান্ত মনোনয়নে ‘সেরা অভিনেত্রী’ হিসেবে ‘বার্বি’ তারকা মারগট রবির নাম খুঁজে না পেয়ে অবাক হয়েছেন অনেকেই

অস্কার মনোনয়ন না পাওয়ার নিয়ে মারগট রবি বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার মনোনয়ন না পাওয়ার পর মারগট রবি এর প্রতিক্রিয়া, তিনি তার অনুভূতি প্রকাশ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবারের অস্কারের চূড়ান্ত মনোনয়নে সেরা অভিনেত্রীর ক্যাটাগরিতে ‘বার্বি’ তারকা মারগট রবির নাম খুঁজে না পেয়ে অবাক হয়েছেন অনেকেই। মনোনয়ন মেলেনি ছবিটির নির্মাতা গ্রেটা গারউইগেরও। বিষয়টি নিয়ে অবশেষে নিজের প্রতিক্রিয়া জানালেন মারগট রবি।

ভ্যারাইটিতে দেয়া এক সাক্ষাৎকারে মারগট রবি বলেছেন, ‘এত ভালোবাসা পাওয়ার পরে এই বিষয় নিয়ে মন খারাপের কোনো মানে নেই। অবশ্যই, আমি মনে করি গ্রেটার মনোনয়ন পাওয়া উচিত ছিল নির্মাতা হিসেবে। তিনি যা করেছেন, তা পুরো ক্যারিয়ারে একবারই হয়, জীবনে একবারই হয়। বছরটা সব সিনেমার জন্যই দারুণ ছিল।’

অভিনেত্রী আরও বলেন, ‘সিনেমার জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো দর্শকের প্রতিক্রিয়া, যা আমরা পেয়েছি।’

অস্কারে আটটি মনোনয়ন পেয়েছে ‘বার্বি’। মারগট রবি এবং গ্রেটা গারউইগের নাম তালিকায় না থাকায় মনোনয়ন পেয়েও খুশি হতে পারছেন না ফেরেরা এবং রায়ান গসলিং। তারা সেরা সহ-অভিনেত্রী ও সেরা সহ-অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন।

বিষয়:অস্কার গ্রেটা গারউইগ বার্বি মারগট রবি সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…