চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ী সিন্ডিকেটের জিম্মির শিকার হয়ে সর্বস্বান্ত প্রান্তিক তাঁতীরা

হচ্ছেন ঋণগ্রস্ত, কেউবা ছাড়ছেন তাঁত পেশা

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:৫৯ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
প্রান্তিক তাঁতীরা তাদের কারিগরি কাজে ব্যস্ত, ব্যবসায়ী সিন্ডিকেটের শিকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ তাঁত বোর্ডের আওতায় প্রান্তিক তাঁতীদের নামমাত্র শুল্ক পরিশোধ করে দেয়া সুতা আমদানির সুবিধা নিচ্ছে একটি ব্যবসায়ী সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, সামান্য নগদ অর্থের বিনিময়ে অনেক তাঁতী তাদের সমিতির নামে বরাদ্দ করা কোটা (আমদানির পরিমাণ) আগাম বিক্রি করছে ওই ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে। ওই কোটায় সুতা আমদানি করে সিন্ডিকেটের অন্তর্ভূক্ত ব্যবসায়ীরা আবার সাধারণ তাঁতীদের কাছে চড়া দামে বিক্রি করছে। এতে ঋণগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ দরিদ্র তাঁতীরা। ফায়দা লুটছে ওই সিন্ডিকেট সদস্যরা।

সাধারণ ও দরিদ্র তাঁতীরা ঋণের হাত থেকে বাঁচতে বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। অন্যদিকে সিন্ডিকেট চক্রের ব্যবসায়ীরা সরাসরি নিজেদের ব্যবসার স্বার্থ সংশ্লিষ্ট কথা অস্বীকার করলেও বলছেন তাঁতীরা তৃতীয় পক্ষের কাছে জিম্মি। তবে এই তৃতীয় পক্ষ কারা সেটা তাদের জানা নেই।

যেভাবে শুরু এই সিন্ডিকেটের ব্যবসা

সরকার প্রান্তিক তাঁতীদের ভাগ্যের উন্নয়নের জন্য বাংলাদেশ তাঁত বোর্ড থেকে সহজ শর্তে ঋণসুবিধার ব্যবস্থা করে এবং শুল্কমুক্ত সুবিধায় তাঁত বোর্ড নিবন্ধিত প্রাথমিক তাঁতী সমিতিকে সুতা, রং ও রাসায়নিক আমদানির ব্যবস্থা করে। অভিযোগ রয়েছে, এ সুযোগে প্রাথমিক তাঁতী সমিতির নামে সুতা, রং ও রাসায়নিক আমদানি করতে থাকেন নারায়ণগঞ্জের সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলুল হক, সুতা ব্যবসায়ী হাজী আব্দুল সাত্তার ও তাদের সহযোগী মো. জহির মিয়া। এরা কেউ তাঁতী বা তাঁতী প্রতিনিধিও নন বা এদের কারও কোনো তাঁত নেই বলে জানা গেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, অবৈধ আমদানিতে যুক্ত থাকাদের উদ্দেশ্য হলো তাঁতীদের নামে বরাদ্দ করা সুতা করায়ত্ত করা এবং সরকার কর্তৃক জারি করা চেকলিস্ট বাতিল করে অন্য মহলের মাধ্যমে নিজেরা সুতা, রং ও রাসায়নিক আমদানি করে স্থানীয় বাজারে বিক্রি করে ব্যবসায় বহুগুণ মুনাফা করা।

সিন্ডিকেটের হাত থেকে রেহাই পাননি তাঁত বোর্ডের কর্মকর্তা

Banglabid

এই সিন্ডিকেট সদস্যরা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল রউফ এবং বাংলাদেশ তাঁত বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি ব্যবহার করেন। তাদের এই অনৈতিক সুতা আমদানি ব্যবসার বিরুদ্ধে কেউ কথা বললে তারা ঊর্ধ্বতনদের প্রভাব খাটিয়ে ভুক্তভোগীদের হয়রানি করে থাকেন। অভিযোগ রয়েছে গত দুইমাসে ফজলুল হক, সুতা ব্যবসায়ী হাজি আ. সাত্তার ও তাদের সহযোগী মো. জহির মিয়া বর্তমান বস্ত্রসচিব মো. আব্দুর রউফের সচিবালয় দপ্তরে নিয়মিত যোগাযোগ করেন এবং বাংলাদেশ তাঁত বোর্ডের এক কর্মকর্তার বিরুদ্ধে সাজানো অভিযোগ দিয়ে তাকে সাময়িক বরখাস্ত করিয়েছেন।

তাঁতশিল্পের আকাশে জ্বলজ্বলে চাঁদের আলো ‘মিটিমিটি’ জ্বলছে

২০১৮ সালে দেশব্যাপী পরিচালিত তাঁত শুমারি অনুযায়ী দেশে বিদ্যমান ১ লাখ ১৬ হাজার ১১৭টি তাঁত ইউনিটে মোট হস্তচালিত তাঁতের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২৮২টি। বর্তমানে এ শিল্পের সঙ্গে তাঁতীসহ প্রত্যক্ষভাবে প্রায় ৯ লাখ লোক নিয়োজিত রয়েছেন। তাঁতশিল্প থেকে বছরে ৪৭ দশমিক ৪৭৪ কোটি মিটার কাপড় উৎপাদিত হয়। বাংলাদেশ তাঁত বোর্ডের তথ্য অনুযায়ী তাঁতশিল্প দেশের বস্ত্র চাহিদার প্রায় ২৮ ভাগ পূরণ করার পাশাপাশি জিডিপিতে অবদান রাখে শূন্য দশমিক ১০ শতাংশ। সাম্প্রতিককালে দেশের তাঁতশিল্পে ধ্বস নেমেছে। একসময় যে তাঁতিদের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল সে তাঁতীদের অস্তিত্ব এখন হুমকির মুখে। কয়েক বছর ধরে সুতার দাম বাড়ার কারণে অনেকেই অন্য পেশায় চলে যাচ্ছেন। বাপ দাদার পেশাকে টিকিয়ে রাখতে কিছু মানুষ এখনও তাঁত বুনে সংসার চালানোর স্বপ্ন দেখছেন। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা তেমন না থাকায় ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় সময় পার করছেন তারা। বছর দুয়েক আগেও যাদের ২০ থেকে ২৫টি তাঁত ছিল, তাদের তাঁত এখন হাতে গোনা চার-পাঁচটি।

গত দুইবছরে একশ’ শতাংশের বেশি সুতার দাম বেড়েছে, করোনাকালীন হোঁচটের সাথে কারিগরের অভাবে তাঁত শিল্প হুমকির মুখে

টাঙ্গাইলের কালিহাতীর নাগবাড়ি ১নং ওয়ার্ড প্রাথমিক তাঁতী সমিতির সভাপতি মো. পারভেজ আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আগে সুতার দাম অনেক কম ছিল এখনর সুতার দাম অনেক বেশি। আমরা প্রান্তিক তাঁতীরা সরকারের কোনো প্রকার সুযোগ সুবিধা পাচ্ছি না। পাঁচ-সাত বছর আগে একটি চক্র আমাদের সকল প্রান্তিক তাঁতীদের ধোঁকা ও বোকা বানিয়ে সর্বস্ব নিয়ে গেছে। এদের মূল হোতা নারায়ণগঞ্জের সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলুল হক। সমিতির নামে সব কিছু থাকলেও এই চক্রটি এখনো শুল্কের ঋণ শোধ করে নাই। বর্তমানে তাঁত ব্যবসায় আমি ঋণগ্রস্ত ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আগে তাঁত চলত ২০ থেকে ২৫টি, এখন কোনো রকমে চলছে তিন থেকে চারটা। বলতে গেলে সব দিক দিয়েই ক্ষতিগ্রস্ত।

Reneta

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৬নং ওয়ার্ড প্রাথমিক তাঁতী সমিতির সভাপতি মো. আব্দুল কাদের বলেন, নারায়ণগঞ্জের একটি চক্র ফজলুল হক, হাজী সাত্তার, জহিররা সুতা আমদানীর কথা বলে, কিন্তু তারা কখনোই সঠিকভাবে আমাদের হিসাব দেয় নাই। তাঁত প্রতি মাত্র ৫০০ টাকা করে দিয়েছে। বর্তমানে এমন অবস্থা আমরা নিজেদের করা ঋণগুলোই শোধ করতে পারছি না। বর্তমান অন্তর্বর্তী সরকার যদি সঠিক সুযোগ সুবিধা দিলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম। তবে ষোলো আনার মধ্যে দুই আনা দিলে হবে না। পাশাপাশি আর এই অপরাধী চক্রকে বিচারের আত্ততায় আনতে পাড়লে প্রান্তিক তাঁতীরা লাভবান হবে।

দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সিন্ডিকেট এখনও সক্রিয়

তাঁত বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, এই তাঁত শিল্পে সরকারের দেয়া সুবিধার ভাগ নিতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাঁত বোর্ডের কিছু অসৎ কর্মকর্তা-কর্মচারীও এর সঙ্গে জড়িত। এই স্বার্থ হাসিল করতে চক্রটি কখনও কখনও সংশ্লিষ্ট পাট ও বস্ত্র মন্ত্রণালয়েও নিজেদের প্রভাব বিস্তার করেন। বিগত সরকারের দীর্ঘ ১৫ বছর মেয়াদে চক্রটির সদস্যরা প্রতাপের সঙ্গে আধিপত্য বিস্তার করে স্বার্থসিদ্ধি করে নিয়েছেন।

গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘমেয়াদী স্বৈরশাসক শেখ হাসিনার পতন হলেও এই চক্রটি থেমে নেই। রঙ ও খোলস পাল্টে তারা নতুন করে সক্রিয় হয়েছেন। তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তাঁত বোর্ডে থাকা সহযোগীদের পরামর্শে তারা তাঁতীদের স্বার্থ সংরক্ষণের প্রচেষ্টা করা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানধরনের ভূয়া-বানোয়াট অভিযোগ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনাসামনি দাঁড় করান। এই চক্রের দৌরাত্মে একদিকে সাধারণ তাঁতীদের স্বার্থ ক্ষুন্ন হচ্ছে অপরদিকে তাঁত বোর্ডের সৎ ও নিরীহ কর্মকর্তা-কর্মচারীরা হয়রানির শিকার হচ্ছেন নিয়মিত।

‘ফজলু-সাত্তার’ সিন্ডিকেটে সর্বস্বান্ত তাঁতীরা

প্রান্তিক তাঁতীদের দুর্দশা ও সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার বিষয়ে নারায়ণগঞ্জের সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলুল হক  বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমদানী করা সুতাগুলো শতভাগ টাকা দিয়ে কিনতে হয়। তাঁতীদের কাছে টাকা না থাকলে কীভাবে কিনবে। আবার অনেক সময় সুতা কিনতে তৃতীয় পক্ষের কাছে যেতে হয়। তখন এমনিতেও সুতার দাম বেড়ে যায়।

প্রান্তিক তাঁতীদের করা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন: আমার নারায়ণগঞ্জের তাঁতীরা ভালো আছে। আমি অন্য এলাকার খবর জানি না। আমি ছোটখাট ব্যবসা করি। অনেকটা দালালির মতো। আমার কোনও স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান নেই। আমি সুতা ব্যবসায়ী হাজী আব্দুল সাত্তারকে সহযোগিতা করি। তিনি সিরাজগঞ্জের ব্যবসায়ী কিন্ত নারায়ণগঞ্জে ব্যবসা করেন। এখানকার তাঁত পল্লী ও জামদানি ভিলেজ-এ তিনি সুতা সরবরাহ করেন।

বস্ত্রসচিব ও ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ রক্ষার ব্যাপারে ফজলুল হক বলেন: সবই সাত্তার সাহেব করে। আমি ছাড়াও দুই-একজন সঙ্গে থাকি।

প্রান্তিক তাঁতীরা তাঁত বুননে ব্যস্ত, অর্থনৈতিক সংগ্রামে লিপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ
তাঁতশিল্পকে বাঁচাতে হলে রং-সুতাসহ সব কাঁচামালের দাম দ্রুত কমাতে হবে; দাবি তাঁতীদের

জানা যায়, হাজী আব্দুল সাত্তার বিভিন্ন এলাকায় তাঁতীর কোটায় সুতা, রং ও কেমিক্যাল আমদানি করতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। তার লোকজনও এজেন্ট হিসেবে বিভিন্ন এলাকায় নিয়োজিত রয়েছে। নিজের ব্যবসার প্রয়োজনে তিনি রাজনৈতিক নেতা-কর্মীসহ নানাজনের সঙ্গে সম্পর্ক রক্ষা করেন ও নিয়মিত অর্থ ব্যয় করেন।

এ বিষয়ে জানতে চাইলে হাজী আব্দুল সাত্তার বলেন: আমি সুতার ব্যবসা করি, কিন্তু আমি তাঁতী সমিতির কেউ না। আমি তাঁতী কোটায় কোনো সুতা, রং ও কেমিক্যাল আমদানি করি না।

সিন্ডিকেট মুক্ত করতে কাজ করছে তাঁতবোর্ড 

ক্ষতিগ্রস্ত প্রান্তিক তাঁতী ও ব্যবসায়ী সিন্ডিকেটের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দিকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এটা অনেক পুরানো অভিযোগ। আমি মাত্র যোগদান করেই এসব কথা শুনেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়টি নিয়ে ওয়াকিবহাল আছে। এইসব সিন্ডিকেট মুক্ত করতে তাঁতবোর্ড কাজ করে চলেছে। ’

দীর্ঘ বছর ধরে চলে আসা সাধারণ দরিদ্র তাঁতীদের ক্ষতিগ্রস্ত করে ফায়দা লুটা ওই সিন্ডিকেটের কথা কিছুই জানেন না খোদ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল রউফ। তিনি বলেন, ‘আমার জানা মতে এমন কোনো ঘটনা ঘটেনি, আমার কাছে এমন তথ্য নেই। আপনার কাছে প্রথম এমন অভিযোগ শুনলাম’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রান্তিক তাঁতীরাবাংলাদেশ তাঁত বোর্ডব্যবসায়ী সিন্ডিকেটসিন্ডিকেটে সর্বস্বান্ত তাঁতীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের জরুরি ‘নতুন উদ্যোগ’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ‘বুদ্ধিজীবী নকশাল’ নিয়ে মোদির সতর্কবার্তা

আগস্ট ১৫, ২০২৬

এআই প্রযুক্তি: মহাসড়কে গাড়ি থামাবে না পুলিশ, আইন ভাঙলে ‘অটো ফাইন’

আগস্ট ১৫, ২০২৬

আরও ৫ দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬

ভূ-তাপীয় শক্তিতে বড় পরিকল্পনা, চার অঞ্চলে গুরুত্ব দিচ্ছে চীন

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT