‘বিতর্কিত’ ৪৪ জন আমলাকে অপসারণ না করায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সংগঠনগুলোর জোট ‘জুলাই ঐক্য’।
আজ (৩ জুন) মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।
পরে মিছিলে অংশগ্রহণকারীরা ওখানে বসেই ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমলাতন্ত্রের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ সহ নানা স্লোগান দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এদিন বেলা একটার দিকে জানিয়েছেন, কয়েকজন আন্দোলনকারী ঘটনাস্থলে এখনো আছেন। তবে তাদের চারজনের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে সচিবালয়ে গেছেন।








