চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের যাত্রা, পুলিশের সাউন্ড গ্রেনেড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষের দৃশ্য, সাউন্ড গ্রেনেড ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দফা দাবিতে ‘মার্চ টু সচিবালয়’র পরিবর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীদের যাত্রায় পুলিশ বাধা দিয়েছে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

বুধবার ২৭ আগস্ট দুপুর ১টার পর যমুনার অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগে অবস্থান করা শিক্ষার্থীরা জানায়, দুপুর ১টার মধ্যে দাবি না মানলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবে তারা।

এর আগে সকাল ১১টার পর তিন দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করে প্রকৌশল শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে শাহবাগমুখী সকল রাস্তা এবং ইন্টারকন্টিনেন্টালসহ আশপাশের সব রাস্তা বন্ধ রয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘণ্টা শাহবাগে অবস্থানের পর সেখান থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৮টায় সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচি হিসেবে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থী ও প্রকৌশলীদের আজ সকাল ১০টায় ‘লংমার্চ টু ঢাকা’কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান।

প্রকৌশল শিক্ষার্থীরা যমুনা অভিমুখে যাত্রা করছে, অনেক মানুষ ও পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী ও সমমান পদে নিয়োগ পেতে সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়াসহ তিন দফা দাবিতে গতকাল বিকেল পৌনে ৪টা থেকে শাহবাগে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা।

Reneta

শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হলো- সহকারী প্রকৌশলী পদের জন্য ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে, কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেয়া যাবে না। একইসাথে অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেয়া যাবে না।

এছাড়া টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী সবার জন্য উন্মুক্ত করা, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার দাবিও তুলেছেন শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশের বাঁধাপ্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনযমুনা অভিমুখে যাত্রা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT