চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ মার্চ অঞ্জন স্মরণ, দেখা যাবে ‘মেঘমল্লার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৫
বিনোদন
A A
অঞ্জন স্মরণ ও মেঘমল্লার সিনেমার পোস্টার, বাংলার সিনেমা প্রেমীদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র আন্দোলন কর্মী, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনকে নিয়ে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। এই সংগঠনটির সাবেক সভাপতি ছিলেন অঞ্জন।

আগামি ৭ মার্চ (শুক্রবার) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে হবে এই স্মরণ অনুষ্ঠান। যেখানে শর্ট ফিল্ম ফোরামের সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন অঞ্জনের পরিবার, স্বজনসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা।

শর্ট ফিল্ম ফোরাম থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৩টায় শুরু হবে স্মরণ সভা। ইফতারের পর একই মিলনায়তনে দেখানো হবে অঞ্জনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত এই চলচ্চিত্রটি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প ‘রেইনকোট’ অবলম্বনে নির্মিত।

‘মেঘমল্লার’ পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রের চিত্রনাট্যও রচনা করেন জাহিদুর রহিম অঞ্জন। এই দুই বিভাগসহ সিনেমাটি মোট ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

সরকারি অনুদানে সবশেষ তিনি নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। শুটিং সম্পন্ন করে গেল বছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থা এবং নিজের অসুস্থতার কারণে মুক্তি দিতে পারেননি। তবে খুব শিগগির সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে আগ্রহী ছিলেন। প্রকাশ করেছিলেন সিনেমার পোস্টারও!

বহুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অঞ্জন। বিগত কয়েক মাস ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সবশেষ তিনি ভর্তি ছিলেন বেঙ্গালুরু স্পর্শ হাসপাতালে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হয়। ছিলেন লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গেল ২৪ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী নির্মাতা। ২৬ ফেব্রুয়ারি তার মরদেহ দেশে নিয়ে আসা হয়, এর পরদিন জাতীয় জাদুঘরের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে মায়ের কবরে সমাহিত হন অঞ্জন।

ট্যাগ: অঞ্জনঅঞ্জন স্মরণচাঁদের অমাবশ্যাজাহিদুর রহিম অঞ্জনপরিবারমেঘমল্লারলিড বিনোদনশর্ট ফিল্ম ফোরাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক বিচারপতি মানিক রিমান্ডে, নতুন মামলায় গ্রেপ্তার ১২ জন

পরবর্তী

রমজানে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি

পরবর্তী
সিএনজি ফিলিং স্টেশনে গাড়ি ও চালকদের দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রমজানে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নতুন সময়সূচি

বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে মানচিত্র সহ সবুজ ও লাল রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আরও দু'জন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT