চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রহস্য’ রেখে রিয়াল ছাড়লেন মার্সেলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ১৩, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

১৮ বছরের ক্যারিয়ারের দীর্ঘ ১৬টি বছর কাটিয়েছেন বার্নাব্যুতে, বনেছেন রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে লা লিগা হয়ে সবকিছু জিতে স্পেনের রাজধানীর ক্লাব ছাড়লেন মার্সেলো ভিয়েরা। যাওয়ার আগে সমর্থকদের ভেতর রেখে গেলেন প্রশ্ন, ‘কোথায় যাচ্ছেন মার্সেলো’।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঁচিয়ে অভিজ্ঞ ব্লাঙ্কোস তারকার আবেগঘন উদযাপনই জানিয়ে দিয়েছিল, বার্নাব্যুতে আর থাকছেন না তিনি। অবশেষে হৃদয়ভাঙা সেই সন্ধিক্ষণ আসলো। নিজের ভবিষৎ না জানালেও চোখের জলে প্রিয় ক্লাবকে মনে রাখার কথাই ঘুরেফিরে আসলো মার্সেলোর কণ্ঠে। বুট জোড়া তুলে রাখার সময় হয়নি বলেও জানালেন।

‘খেলা চালিয়ে যাব, আমার মনে হয় আমি চালিয়ে যেতে পারব। যখন ভবিষ্যত সম্পর্কে কোনো খবর থাকবে, আমি ইনস্টাগ্রামে সেটি সম্পর্কে কথা বলব।’ বিদায়বেলা সংবাদ সম্মেলনে বলেছেন অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

‘কোথায় যাচ্ছেন’ খোলাসা না করলেও স্পেনে থাকারই ইঙ্গিত দিয়েছেন মার্সেলো, ‘যদি কোনোদিন রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলি, কোনো সমস্যা নেই। কারণ আমি একজন পেশাদার এবং রিয়াল মাদ্রিদ শিখিয়েছে কিভাবে এমন একজন হতে হয়।’

অশ্রুসিক্ত স্মৃতিচারণে দীর্ঘ পথচলার সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। নিজের অর্জন, কিছু চাওয়া এবং না পাওয়ার ক্ষোভও রেখেছেন মার্সেলো। ক্যারিয়ারের শেষ সময়ে জিনেদিন জিদান ও কার্লো আনচেলত্তির অধীনে আরও বেশি ম্যাচ খেলতে না পারার দুঃখও করেছেন। প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে না পারলেও ক্লাবের সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে করছেন তিনি।

Reneta

‘যখন আমি ব্রাজিল ছাড়লাম (২০০৭ সালে ফ্লুমিনেন্স এফসি), আমি চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন দেখছিলাম। এবং আজ বিশ্বের অন্যতম বড় ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাধারী খেলোয়াড় হিসেবে চলে যাচ্ছি।’

বয়স মাত্র ১৯—২০০৭ সাল ফ্লুমিনেন্স থেকে উড়ে এলেন রিয়ালে। তাতেও ছিল নাটকীয়তা। স্প্যানিশ ক্লাব সেভিয়ার উদ্দেশে বিমানে উঠে বার্নাব্যুতে অবতরণ করেন। এরপর নানা চড়াই-উতরাই পেরিয়ে টানা ১৬ বছর। ক্লাবটির হয়ে জিতেছেন ২৫টি শিরোপা, ৫৬৪ ম্যাচে আছে ৩৮টি গোল। সতীর্থদের জালের দেখা পাইছেন আরও ১০৩ বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজিদানব্রাজিলমার্সেলোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসেভিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্যাংস্টার আবু সালেমের নিশানায় ছিলেন শাহরুখ!

পরবর্তী

পত্রিকার অনলাইন ভার্সন এবং অনলাইন নিউজ পোর্টালে টকশো-বুলেটিন প্রচার সমীচীন নয়: তথ্যমন্ত্রী

পরবর্তী

পত্রিকার অনলাইন ভার্সন এবং অনলাইন নিউজ পোর্টালে টকশো-বুলেটিন প্রচার সমীচীন নয়: তথ্যমন্ত্রী

২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT