মার্সেলো-আলভেজকে নিজের ক্লাবে খেলাতে চান রোনাল্ডো

দুই ফুটবল খেলোয়াড় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, একটি বলের জন্য লড়াই করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
স্প্যানিশ ক্লাব রিয়াল ভ্যালাদোলিদ সভাপতি রোনাল্ডো নাজারিও দুই স্বদেশি তারকা মার্সেলো এবং দানি আলভেজকে নিজ ক্লাবে চুক্তি করানোর স্বপ্ন দেখছেন। ব্রাজিলিয়ান কিংবদন্তি ক্লাবটির জন্য এ দুই ফুল-ব্যাককে চাচ্ছেন, যারা মাঠের নৈপুণ্যের পাশাপাশি দর্শকদের কাছে ক্লাবের প্রচার ও জনপ্রিয়তা বাড়ানোয় ভূমিকা রাখবেন।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর রিয়াল মাদ্রিদে ১৪ বছরের অধ্যায়ের সমাপ্তি টেনেছেন মার্সেলো। অন্যদিকে বার্সেলোনা আলভেজের সঙ্গে আর চুক্তি বাড়ায়নি। দুজনই ২০২২ সালে কাতার বিশ্বকাপে সেলেসাওদের হয়ে খেলতে চাইছেন। সেজন্য কোনো ক্লাবে খেলেই দিতে হবে ফিটনেস-ফর্মের প্রমাণ।
সুযোগটা নিজের ক্লাবের জন্য কাজে লাগাতে চাচ্ছেন ২০০২ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী রোনাল্ডো। অবনমনের খড়গে পড়ায় ২০২০-২১ মৌসুমে লা লিগায় খেলতে পারেনি ভ্যালাদোলিদ। আসছে মৌসুমে আবারও লা লিগায় ফিরছে ক্লাবটি। পয়েন্ট টেবিলে দলকে উপরের সারিতে রাখতে ৩৯ বছর বর্ষী আলভেজ এবং ৩৪ বছর বয়সী মার্সেলোকে চান দ্য ফেনোমেনন।






