চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একসঙ্গে পার্টি করা বন্ধুরা আমার যন্ত্রণার দিনে পাশে থাকেনি’

জীবনের কঠিন সময়ের কথা প্রকাশ্যে আনলেন মনীষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ১২, মে ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশি নারীর ঐতিহ্যবাহী শাড়ি ও গয়না পরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে আবারও কামব্যাক করেছেন মনীষা কৈরালা। যার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সবাই। তবে একটা সময় ক্যানসারে আক্রান্ত হয়ে অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, ক্যানসারে আক্রান্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। গ্রাস করেছিল একাকিত্বও।

মনীষা জানিয়েছেন, তার ক্যানসার ধরা পড়ার পর খুব কাছের বন্ধু বলেও যাদের মনে করতেন তারাও দূরে সরে গিয়েছিল। এমনকি যাদের নিজের বর্ধিত পরিবারের অংশ বলে মনে করতেন তারাও ক্যানসার আক্রান্ত মনীষার কোন খোঁজ রাখেনি।

শুধু নিজের পরিবারের সদস্যেরাই এই সময়ে তার পাশে ছিলেন। খুব একাকিত্বে ভুগছিলেন তিনি। অবশেষে মনোবিদের সাহায্য নিতে হয় অভিনেত্রীকে।

Banglabid

এক সাক্ষাৎকারে মনীষা বলছেন, ‘‘এই সফরটা আমার কাছে খুবই শিক্ষণীয় ছিল। আমি আগে ভাবতাম, আমার বহু বন্ধুবান্ধব আছে। একসঙ্গে পার্টি করা, ঘুরে বেড়ানো, মজা করার বন্ধুরা আমার যন্ত্রণার দিনেও পাশে থাকবে ভেবেছিলাম! কিন্তু কোথায় কী!’’

তিনি আরও বলছেন, ‘‘আমার সেই সময়ে নিজেকে খুব একা লাগত। বুঝতে পারলাম, শুধু আমার পরিবারই আমার সঙ্গে রয়েছে। আমার একটা বড় ‘কৈরালা’ বংশ রয়েছে। কেউ ছিল না পাশে। আমার একটা বড় পরিবার আছে। তারা সবাই যথেষ্ট সচ্ছল। চাইলেই কেউ না কেউ আসতে পারত। কিন্তু আমার সঙ্গে শুধু মাত্র আমার বাবা-মা, আমার ভাই ও ভাইয়ের বৌ ছিল। আর কেউ না। তখন বুঝলাম, সবাই আমায় ছেড়ে চলে গেলেও, এই মানুষগুলি আমার সঙ্গে থাকবে। ওরাই আমার কাছে তাই অগ্রাধিকার পায়।’’

২০১২ সালে জরায়ু ক্যানসারে আক্রান্ত হন মনীষা। নিউ ইয়র্কে তার চিকিৎসা হয়। ক্যানসারের জন্য এখন আগের গতিতে কাজ করতে পারেন না। মানসিকভাবেও মাঝে মাঝে অস্বস্তি হয়। মনীষা বলেছেন, ক্যানসারের পর থেকে আমার শরীর কীভাবে মনে প্রভাবে ফেলে তা বুঝতে পারি। ‘হীরামান্ডি’ করার সময়ে আমার মেজাজ প্রায়ই খারাপ হত।’’

Reneta

নেটফ্লিক্সের জন্য নির্মিত সঞ্জয়লীলা বানসালির সিরিজ ‘হীরামান্ডি’র জন্য সর্বত্র প্রশংসিত হচ্ছেন মনীষা। সিরিজটি শুধু ভারতেই নয়, সমালোচনা সত্বেও বিশ্বজুড়ে নন্দিত হচ্ছেন মনীষা।- টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবলিউড অভিনেত্রীমনীষা কৈরালাসিনেমাসিরিজহীরামন্ডিহীরামান্ডি
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT