চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নব্বইয়ের বলিউড নিয়ে বিস্ফোরক মনীষা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০১ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৪
বিনোদন
A A

বলিউডে তার কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বরাবরই খোলা মনে কথা বলেন অভিনেত্রী মনীষা কৈরালা। সম্প্রতি নব্বইয়ের দশকে বলিউডের কর্মপদ্ধতি নিয়ে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে সে সময় অভিনেত্রীদের প্রতি ইন্ডাস্ট্রির মনোভাব কী রকম ছিল সে প্রসঙ্গেও আলোকপাত করেছেন তিনি।

মনীষা জানান, সেই সময় অভিনেত্রীরা মদ্যপান করলে তা গোপন করে যাওয়ার নির্দেশ দেওয়া হত। তিনি জানান, ‘‘সওদাগর-এর সময়ে কমল পানীয়ের সঙ্গে ভদকা মিশিয়ে আমাকে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল মদ্যপান করছি, সেটা কাউকে না জানাতে। আমি কমল পানীয় খাচ্ছি, সেটাই বলতে বলা হয়েছিল।’’

তিনি আরো জানান, বিষয়টা তিনি পরে তার মাকে জানিয়েছিলেন। কিন্তু তার মা সব সময় সত্যি কথা বলার পরামর্শ দেন মেয়েকে। তার কথায়, ‘‘যদি আমি কারও সঙ্গে সম্পর্কে জড়াই, তাহলে আড়াল করব কেন? কেউ আমাকে তার জন্য বিচার করতেই পারেন। কিন্তু আমি আমার নিজের শর্তে বাঁচতে চাই।’’

কথা প্রসঙ্গেই মনীষা জানান, সেই সময় ইন্ডাস্ট্রিতে নায়কদের একাধিক প্রেমিকা থাকা নিয়ে কোন সমস্যা ছিল না। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে বলতে হত, ‘না, না আমায় কেউ স্পর্শ করেনি!’ ফলে অনেকেই মনে করতেন যে, অভিনেত্রীদের সঙ্গে সহজেই সম্পর্কে জড়ানো যায়।’’

মনীষা জানান, কোন অভিনেত্রী যদি তার ব্যক্তিগত জীবনে বেশি মন দিতেন, তাহলে অনেকেই নাকি তাকে ‘অপেশাদার’ বলে মনে করতেন। ব্যক্তিগত জীবন বা কারও সঙ্গে সম্পর্কে থাকার অর্থ এটা নয় যে, আমি কাজের প্রতি সৎ থাকব না। সেই সময় ইন্ডাস্ট্রিতে খুবই সঙ্কীর্ণ মনোভাবের দাপট ছিল, যার সঙ্গে নিজেকে মেলাতে পারেননি মনীষা।-বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীবলিউডমনীষা কৈরালা
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য চেয়ার-ছাউনির নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ন্যাটোর সঙ্গে বর্তমান সম্পর্ক একতরফা ও হাস্যকর: ট্রাম্প

জুলাই ৩, ২০২৬

তেহরানের ধর্মীয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে খামেনির মরদেহ

জুলাই ৩, ২০২৬

এফডিসিতে ভোটের লড়াই, রাতেই মিলবে শিল্পী সমিতির নতুন নেতৃত্ব

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT