ফুটবল

মানেকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে সেনেগাল

সেনেগালের ফুটবল খেলোয়াড় বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনেগালের ফুটবল খেলোয়াড় বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তিনি জার্সি পরেছেন এবং মাঠে দৌড়াচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চোটে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকা সাদিও মানেকে রেখেই বিশ্বকাপের দল দিয়েছে সেনেগাল। কাতারের টিকিট নিশ্চিত ও নেশনস কাপ জেতানো ৩৭ বর্ষী তারকাসহ ২৬ জনের দল সামনে এনেছেন কোচ আলিয়ু সিসে।

কাতারে গোলপোস্টে প্রতিনিধিত্ব করবেন তারকা গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি, সঙ্গে আছেন সেনি ডিয়াং ও আলফ্রেড গোমিস। রক্ষণ ও মিডফিল্ডে শক্তির ছাপ রেখেছে সেনেগাল।

গত সপ্তাহে বুন্দেসলিগায় চোট পাওয়া বায়ার্ন তারকা মানেকে পাওয়া নিয়ে এখনও শঙ্কা আছে। তবে ফরোয়ার্ড লাইনে লায়ন অব তেরেঙ্গাদের অন্যতম তারকাকে রেখে কাতার যেতে পারছেন না কোচ সিসে। সেনেগাল ফরোয়ার্ড লাইনে মানেকে সঙ্গ দেবেন ইসমাইল সের, নিকোলাস জ্যাকসন ও বৌলে ডিয়ারা।

বৈশ্বিক আসরের পর্দা ওঠার দ্বিতীয় দিনে, তথা ২২ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে নামবে সেনেগাল। ‘এ’ গ্রুপে তাদের সাথে আছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। ২৫ নভেম্বর কাতার ও ২৯ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে নামবে সিসের শিষ্যরা।

সেনেগালের বিশ্বকাপ দল

গোলরক্ষক: এডুয়ার্ড মেন্ডি, আলফ্রেড গোমিস, সেনি ডিয়াং।

ডিফেন্ডার: কালিডু কৌলিবালি, আবডু ডিয়ালো, ইউসুফ সাবালি, ফোডে বল্লো তরে, পেপে আবু সিস, ইসমাইল জ্যাকবস, ফোরমোসে মেন্ডি।

মিডফিল্ডার: গানা গুইয়ে, চেখোও কৌয়াতে, নামপায়েস মেন্ডি, ক্রেপিন ডিয়াত্তা, পাপা গুইয়ে, পাপা মাতার সের, পাথে সিস, মুস্তাফা নামে, লৌম ডিয়ায়ে।

ফরোয়ার্ড: সাদিও মানে, ইসমাঈল সের, বৌলে ডিয়া, বাম্বা ডিয়াং, ফামারা ডায়ধু, নিকোলাস জ্যাকসন, ইলিমান নায়ায়ে।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 নেশন্স কাপ বায়ার্ন মিউনিখ মানে মেন্ডি সেনেগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…