চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোদের ড্রেসিংরুমে বইছে স্বস্তির হাওয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফাটল ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুমে— গত মৌসুমে বেশকবার আলোচনার জন্ম দিয়েছিল এমন খবর। পক্ষে-বিপক্ষে আলোচনাও গড়িয়েছিল অনেকদূর। সব ছাপিয়ে নতুন মৌসুমে নতুন রূপে ফিরেছে রেড ডেভিল দল। পুরনোকে ভুলে ড্রেসিংরুমের হাওয়াও এখন স্বাভাবিক।

ইউনাইটেড কোচ এরিক টেন হাগের সহকারী স্টিভ ম্যাকক্লারেনের কাছে বিষয়টি ‘ভালো কিছু’ পাওয়ার অনুভূতি দিচ্ছে। প্রাক-মৌসুমের অল্প কদিনেই ঢালাওভাবে তিনি স্বীকার করছেন ‘হাওয়া বদলেছে ড্রেসিংরুমের’। এই দল নিয়ে ‘কিছু একটা’ করে দেখানোর বিশ্বাসও জন্মেছে তার।

ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে সাক্ষাৎকারে ম্যাকক্লারেন বলেছেন, ‘এই দলটি দুর্দান্ত হয়েছে। দারুণ কিছুর অনুভূতি পাচ্ছি। প্রথম দুই, তিন, চার সপ্তাহে অনেক অনেক ঘুরেছি ড্রেসিংরুমে। বিষয়টি থেকে ভালো কিছুর আভাসও পেতে পারেন।’

Banglabid

গত মৌসুমে ওলে গানার সোলশেয়ারকে চাকরিচ্যুত করা ও অন্তর্বর্তীকালীন কোচ রালফ র‌্যাঙ্গনিকের অধীনে দলের বাজে ফর্ম ছাপিয়ে মৌসুমজুড়ে আলোচনায় ছিল খেলোয়াড়দের শৃঙ্খলাভঙ্গ ইস্যু। মার্কাস র‌্যাশফোর্ড, ম্যাশন গ্রিনউড কাণ্ডেও গরম ছিল ইউনাইটেড ড্রেসিংরুম। একটা সময় পরে ক্লাবের ভেতরের খবর ফাঁস করার অভিযোগও ওঠে।

নতুন মৌসুমে সব কাটিয়ে উঠেছে দল— এমনই মনে করছেন টেন হাগের সহকারী। পুরনো ঝামেলা, মৌসুম এবং স্মৃতি, সব ভুলে নতুনকে নিয়েই এগোনোয় চোখ রাখছেন তিনি। মনে ভয় থাকলেও তার ধারণা, শেষ পর্যন্ত ইউনাইটেডই জিতবে।

‘সবকিছু ভবিষ্যৎ নিয়ে এবং আমরা সেটিকে নির্দিষ্ট রূপে সাজানোর সুযোগও পেয়েছি। টেন হাগ দারুণ কিছু ঘটতে দেখতে চান। খেলোয়াড়দের ভেতরে যে তাড়না দেখেছি, তারাও সেটি চান। তারা এমন শৃঙ্খলা চান, জানতে চান ক্লাবে তাদের কাজ আসলে কি। তারা এবিষয়ে মতামত চাচ্ছেন, কারণ তারা জিততে চান।’ বলছেন ম্যাকক্লারেন।

ড্রেসিংরুমে স্বস্তির হাওয়া বইতে দেখছেন ম্যাকক্লারেন
Reneta

ইংলিশ ফুটবলে ডার্বির এডভাইজার ম্যানেজারের পদ ছেড়ে সহকারী কোচ হয়ে ওল্ড ট্রাফোর্ডে এসেছেন ম্যাকক্লারেন। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাবে দুর্দান্ত সব খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পেরে উৎফুল্ল তিনি। প্রাক-মৌসুমের এই অল্প সময়ে দলের ফুটবলারদের ট্রেনিং, বোঝাপড়া, জিততে চাওয়ার তাড়না সবকিছু মুগ্ধ করেছে।

‘দারুণ সব খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পারা দুর্দান্ত অনুভূতির। প্রথম সপ্তাহে তারা কিছুটা শান্ত ছিলেন। অনুশীলনে তাদের স্বতঃস্ফূর্তটা ছিল। যেটা পছন্দ করি। সেকারণেই কোচিং করাতে ভালোবাসি, এই কারণে এখানে ফিরে এসেছি— ক্লাবের খেলোয়াড়রা অসম্ভব রকমের ভালো। সামনেই দেখতে পাবেন।’

নিজের কথা শুধরে ম্যাকক্লারেন বলেছেন, ‘প্রাক-মৌসুমেই আপনি কিছুটা আভাস দেখতে পেয়েছেন। ফরোয়ার্ড লাইনের তিনজনের বোঝাপড়া, মাঝমাঠে কাজের সক্ষমতার হার। আপনি এদের কার্যদক্ষতা জানেন। তারা দুর্দান্ত খেলোয়াড় এবং এটিই সত্যি।’

মৌসুম পূর্ববর্তী সময়ে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে ছয়টি ম্যাচ খেলেছে টেন হাগের শিষ্যরা। লিভারপুল, মেলবোর্ন ভিক্টরি এবং ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় তুলেছে রেড ডেভিল দল। অ্যাটলেটিকোর কাছে ১-০ ব্যবধানে পেয়েছে একমাত্র হারের দেখা। রায়ো ভায়েকানো ও অ্যাস্টন ভিলার সঙ্গে লড়াই থেমেছিল সমতায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেন হাগম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT