চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে ম্যানচেস্টার ডার্বি ইউনাইটেডের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ পূর্বাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমার্ধে লিড পাওয়া ম্যানচেস্টার সিটি ম্যাচজুড়ে এগিয়েই ছিল। ম‍্যানচেস্টার ডার্বিতে জয়ের খুব কাছেই ছিল পেপ গার্দিওলার দল। তবে সিটিজেনদের খারাপ সময় কাটেনি। শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে তিন মিনিটের মধ‍্যে দুই গোল করে ডার্বি নিজেদের করে নিল ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রিমিয়ার লিগের লড়াইয়ে রোববার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। জস্কো গাভারদিওলের গোলে এগিয়ে যায় সিটি। পরে ব্রুনো ফের্নান্দেজ ও আমাদ দিয়ালোর গোলে জয় পায় ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম‍্যাচে অষ্টম হার দেখেছে সিটি। ১৬ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগে আপাতত পঞ্চম স্থানে আছে সিটি। সমান ম‍্যাচে ছয় জয় ও চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে উঠে এসেছে ইউনাইটেড। ১৫ ম‍্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে দুই দলের কেউই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ৩৭ মিনিটে প্রথম গোলটি আসে ম্যাচের। ছোট করে কর্নার নেওয়ার পর বল ফিরে পেয়ে ডি বক্সে ক্রস করেন কেভিন ডে ব্রুইনে। ইউনাইটেডের একজনের পায়ে লেগে যায় গোলমুখে। সেখানে সবার উপরে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন গাভারদিওল। প্রথমার্ধে কোনো আক্রমণই করতে পারেনি ইউনাইটেড।

বিরতির অবশ্য ঘুরে দাঁড়ায় হুবেন আমোরিমের দল। সিটিকে প্রবলভাবে চেপে ধরে গোলের জন‍্য মরিয়া হয়ে ইউনাইটেড। তখনই ডি বক্সে দিয়ালোকে ফাউল করে বসেন মাথেউজ নুনেস। ৮৮তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান ইউনাইটেড অধিনায়ক ফের্নান্দেজ। দুই মিনিট পর এগিয়ে যায় সফকারীরা। লিসান্দ্রো মার্টিনেসের বাড়ানো বল থেকে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন দিয়ালো। পরে ২-১ গোলে জয়ে নিয়ে মাঠ ছাড়ে সফরকারী ইউনাইটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমোরিমইউনাইটেডগার্দিওলাপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ডার্বিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পথসভায় হুইপকে লক্ষ্য করে গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT