ফুটবল

সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণ, ৭১ বর্ষী সমর্থক গ্রেপ্তার

Football player with dreadlocks in a gray and neon green jersey. Channel i News - চ্যানেল আই নিউজ

A football player with dreadlocks wearing a gray and neon green jersey, looking to the side during a match. Channel i News – চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড অ্যান্টনি সেমেনিয়োর সঙ্গে বর্ণবাদী আচরণের দায়ে এক এভারটন সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার হিল ডিকিনসন স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন ওই সমর্থককে আটক করা হয়।

এভারটন বিবৃতিতে জানায়, হিল ডিকিনসন স্টেডিয়ামে ম্যাচ চলাকালে গ্যালারিতে থাকা দর্শক এবং স্টেডিয়াম কর্মীরা অভিযোগটি শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ‘বর্ণবাদী উদ্দেশ্যপ্রণোদিত জনশৃঙ্খলা লঙ্ঘনমূলক অপরাধ’র সন্দেহে তদন্ত চলছে।

আটকের পর কিছু শর্তে জামিন দেয়া হয়েছে ওই সমর্থককে। এখন থেকে ম্যাচের চারঘণ্টা আগে, ম্যাচ চলাকালীন সময় এবং ম্যাচ শেষ হওয়ার চারঘণ্টার মধ্যে যেকোনো স্টেডিয়ামের এক মাইলের মধ্যে থাকতে পারবেন না তিনি।

২০২৫-২৬ মৌসুমে সেমেনিয়ো এ নিয়ে দ্বিতীয়বার বর্ণবাদী আচরণের শিকার হলেন। বোর্নমাউথের হয়ে লিভারপুলের বিপক্ষে খেলার সময়ও গ্যালারির এক দর্শকের বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছিলেন।

বিষয়:ইপিএল এভারটন ম্যানচেস্টার সিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…