অর্থনীতি

ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ঢাকায় এসেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ঢাকায় এসে বিভিন্ন আলোচনায় অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিক সফরে ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। আজ শনিবার দুপুরে এসে পৌঁছান তিনি।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক করবেন এবং বিশ্বব্যাংকের অর্থ-সহায়তায় পরিচালিত প্রকল্পগুলো পরিদর্শন করবেন।

ভ্যানের এই সফরে দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার থাকবেন তার সঙ্গে।

বিশ্বব্যাংক স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম। এরপর থেকে ব্যাংকটি বাংলাদেশকে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

বিষয়:বাংলাদেশবিশ্বব্যাংক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…