ক্রিকেট

কারা হলেন বিসিবির নতুন টুর্নামেন্টে ছয় দলের কোচ

কারা হলেন বিসিবির নতুন টুর্নামেন্টে ছয় দলের কোচ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে শুরু হতে চলেছে নতুন ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘ডি-থ্রি ট্রফি’। যার ছয় ফ্র্যাঞ্চাইজি দল ড্রাফটের মাধ্যমে পেল কোচ। টুর্নামেন্টে তিন ফরম্যাটে প্রতিযোগিতা হবে। নতুন কাঠামোয় এনসিএল টি-টুয়েন্টি, বিসিএল ওয়ানডে ও বিসিএল প্রথম শ্রেণির (চার দিনের) ফরম্যাটে খেলা হবে।

মঙ্গলবার বিসিবিতে অনুষ্ঠিত হল দলগুলোর ম্যানেজমেন্ট ড্রাফট। সেখানে থেকে কোচদের নির্বাচন করে নেয়া হয়েছে। নির্বাচিত কোচরা হলেন- ফরচুন গ্রুপের মোহাম্মদ সালাউদ্দিন, এইজ ব্লু স্টার লিমিটেডের সোহেল ইসলাম, সিটিজেনস ব্যাংকের মিজানুর রহমান বাবুল। ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজের আব্দুর রাজ্জাক, একমি ল্যাবরেটরিজের রাজিন সালেহ ও সেভেন রিংস সিমেন্ট দলের জন্য তালহা জুবায়ের।

তিন ফরম্যাট মিলে প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড় ড্রাফট থেকে নিতে পারবে। টুর্নামেন্টে টি-টুয়েন্টি ১৯, ওয়ানডে ১৬ ও ৭টি চারদিনের ম্যাচ হবে। ১৫ ডিসেম্বর টি-টুয়েন্টি দিয়ে টুর্নামেন্ট শুরু হবে বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবির নতুন টুর্নামেন্টে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলের ৬ জন আইকন খেলোয়াড় নির্ধারণ করা হয়েছে। ফরচুন গ্রুপে তাওহীদ হৃদয়, এইজ ব্লু স্টার লিমিটেডে নুরুল হাসান সোহান, সিটিজেনস ব্যাংকে নাঈম শেখ, ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজে মেহেদী হাসান মিরাজ, একমি ল্যাবরেটরিজে মোসাদ্দেক হোসেন সৈকত এবং সেভেন রিংস সিমেন্টে রয়েছেন মুশফিকুর রহিম।

বিষয়:ডি৩বিসিবিম্যানেজমেন্ট ড্রাফট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…