চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উবার যাত্রীদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে ‘মানা বে’ ওয়াটার পার্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৪
বাংলাদেশ
A A

দেশের প্রথম পলিনেশিয়ান থিমড ওয়াটার পার্ক “মানা বে”-তে উবার যাত্রীরা যাতায়াতের ক্ষেত্রে বিশেষ ছাড় পাচ্ছেন। এর মাধ্যমে দর্শনার্থীরা পার্কটিতে যাতায়াতে স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ ও উন্নত অভিজ্ঞতা পাবেন।

অফারটিতে ICMANABAYRT2024 প্রোমো কোড ব্যবহার করে যাত্রীরা ঢাকা-মানা বে-ঢাকায় পরবর্তী দুটি ইন্টারসিটি রাউন্ড ট্রিপে ১৪ শতাংশ ছাড় পাবেন। ৪ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টা সময়ব্যাপী ইন্টারসিটি ট্রিপের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য। প্রত্যেক ব্যবহারকারী/যাত্রী ২টি ট্রিপের ক্ষেত্রে এই ছাড় পাবেন। গত ১১ জুন থেকে অফারটি শুরু হয়েছে।

ইন্টারসিটি রাউন্ড ট্রিপ যাত্রীদের জন্য মানা বে’র এন্ট্রি টিকেটে ১৪ শতাংশ ছাড় দেবে প্রতিষ্ঠানটি। এই যাত্রীরা গাড়ি পার্কিংয়ের সময়ও পাবেন ১০ শতাংশ ছাড়। পাশাপাশি, ইন্টারসিটি ওয়ান-ওয়ে চালকরা ২০ মিনিটের জন্য গাড়ি পার্কিং ফিসের ওপর ছাড় পাবেন।

এই পার্টনারশিপের লক্ষ্য হলো যাত্রীদের নিজের বাড়ি থেকে গন্তব্য পর্যন্ত পৌঁছানো পর্যন্ত পুরো যাত্রাটি আরামদায়ক করে তোলা। এই প্রিমিয়াম ওয়াটার পার্কটি ভ্রমণে সবাইকে উৎসাহিত করে তোলাও এর আরেকটি উদ্দেশ্য।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, নিজেদের সেবার মান উন্নত করতে উবার সবসময়ই সচেষ্ট। বাংলাদেশের গ্রাহকদের সুবিধাজনক ও সহজলভ্য যাতায়াতব্যবস্থা প্রদানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। মানা বে’র সাথে এই পার্টনারশিপও আমাদের সেই প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। ইন্টারসিটি যাত্রীদের সাশ্রয়ী ভাড়ায় মানা বে-তে যাতায়াত এবং স্বচ্ছন্দে এর রাইডগুলো উপভোগ করার জন্য এটি চমৎকার সুযোগ।

মানা বে ওয়াটার পার্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম খান সুরাত্তি বলেন, উবারের মতো একটি ব্র্যান্ডের সাথে মিলিতভাবে কাজ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই পার্টনারশিপের মাধ্যমে আমরা উবারের গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ প্রোমোশনাল অফার দিচ্ছি, ফলে মানা বে-তে তাদের ভ্রমণ হয়ে উঠবে আরও আনন্দময়। একসাথে কাজ করার মাধ্যমে গ্রাহকদের অসাধারণ সেবা ও সুবিধা প্রদান করাই আমাদের লক্ষ্য। আমরা মানা বে-তে তাদের দারুণ ও অবিস্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই।

Reneta

উবারের ইন্টারসিটি রাউন্ড ট্রিপ সার্ভিসের সাহায্যে যাত্রীরা শহরের বাইরে ভ্রমণের সময় একই গাড়ি ও চালককে এক বা একাধিক দিনের জন্য বুক করতে পারবেন।

যেভাবে এই ছাড় উপভোগ করতে পারবেন:

উবার অ্যাপের অ্যাকাউন্ট সেকশনে গিয়ে পেমেন্ট অপশনে অ্যাড প্রোমো কোড বাটনে ক্লিক করেন। প্রোমো কোড ICMANABAYRT2024 লিখুন। এর পর অ্যাপের হোম এ গিয়ে ‘হোয়্যার টু’ বক্সটিতে লিখুন ‘মানা বে ওয়াটার পার্ক’ এরপর রাউন্ড ট্রিপ সিলেক্ট করুন। ভাড়াসহ অন্যান্য বুকিংয়ের অন্যান্য তথ্য ভালোমতো দেখে নিয়ে ‘কনফার্ম ইন্টারসিটি’ ট্যাপ করুন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উবারউবার যাত্রীওয়াটার পার্কবিশেষ ছাড়মানা বে
শেয়ারTweetPin

সর্বশেষ

‘জ্বালানির দাম বাড়ায় পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার’

এপ্রিল ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

বালু উত্তোলন বন্ধ করায় নৌপুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ পুলিশ গুলিবিদ্ধ

এপ্রিল ২২, ২০২৬

আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

এপ্রিল ২২, ২০২৬

নাহিদের বোলিং দেখে ওয়াকারের কথা মনে পড়ছে টেইটের

এপ্রিল ২২, ২০২৬
ছবি: প্রতিনিধি

দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগ নেত্রী কারাগার থেকে মুক্ত

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT