আন্তর্জাতিক

প্রাক্তন প্রেমিকাকে মারতে বিয়েতে বোমা উপহার, ঘটনাক্রমে বরের মৃত্যু

অভিযুক্ত ব্যক্তি পুলিশের পাহারায়, তার বিরুদ্ধে অভিযোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযুক্ত ব্যক্তি পুলিশি পাহারায়, তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ের উপহার হিসেবে পাওয়া হোম থিয়েটার মিউজিক সিস্টেম চালু করার সাথে সাথে সেটি বিস্ফোরিত হয়ে সদ্য বিবাহিত বর ও তার ভাইয়ের মৃত্যু হয়েছে। পরে পুলিশের তদন্তে জানা যায়, ঘটনাটি আসলে কোনো দুঘর্টনা না, প্রাক্তন বান্ধবীর বিয়ের খবরে রেগে বোমাযুক্ত মিউজিক সিস্টেম উপহার দিয়েছিল ভারতের ছত্তিশগড়ের এক যুবক। ওই বিস্ফোরণে আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার ভারতের ছত্তিশগড়ের কবিরধাম জেলায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় তদন্তে ছত্তিশগড়ের পুলিশ জানতে পারে, কেউ হোম থিয়েটার সিস্টেমের ভিতরে বিস্ফোরক লাগিয়ে রাখার কারণে বিস্ফোরণটি ঘটে। পরে পুলিশ যখন বিয়ের সময় প্রাপ্ত উপহারের তালিকা খতিয়ে দেখা শুরু করে, তখন তারা আবিষ্কার করেন সঙ্গীত সিস্টেমটি কনের প্রাক্তন প্রেমিকের কাছ থেকে উপহার হিসেবে এসেছে।

পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত প্রাক্তন প্রেমিক স্বীকার করেছে যে, সে তার প্রাক্তন বান্ধবীর বিয়ের খবরে রেগে গিয়েছিল, তাই সে হোম থিয়েটার সিস্টেমের ভিতরে বিস্ফোরক লাগিয়ে বিয়েতে উপহার হিসেবে পাঠিয়েছিল।

পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী বর হেমেন্দ্র মেরাউই যখন একটি বৈদ্যুতিক ব্যান্ডের সাথে হোম থিয়েটারের প্লাগ সংযুক্ত করে সেটি চালু করার জন্য সুইস অন করেন তখনই হোম থিয়েটারটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। ফলে বর হেমেন্দ্র মেরাউই ঘটনাস্থলেই মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ভাই। বিস্ফোরণের ফলে ওই ঘরের দেয়াল এবং ছাদ ধসে পড়ে।

বিষয়:উপহার প্রাক্তন প্রেমিক বিস্ফোরক বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…