চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির সাফল্যের বছরে আছে ‘কলঙ্কও’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১৯, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় ক্লাব হিসেবে পেপ গার্দিওলার অধীনে ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় সেই সাফল্যে দাগ লেগেছে বলছেন ক্লাবটির চেয়ারম্যান খালদুন আল মুবারক। সমালোচকদের এক হাতও নিয়েছেন তিনি।

গত ফেব্রুয়ারিতে ম্যানসিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগে ১১৫টি আর্থিক অনিয়মের অভিযোগ তোলে লিগ কর্তৃপক্ষ। তদন্তে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ বিষয়ে কথা বলতে চান না খালদুন।

অভিযোগ সম্পর্কে খালদুন বলেছেন, ‘এটা খুবই হতাশাজনক। কারণ ভালো কাজ থেকে এটা অনেককিছু নিয়ে যাচ্ছে এবং সেটা মাঠে হচ্ছে না। খেলার মাঠে যেটা হচ্ছে সে সম্পর্কে আমরা কথা বলব, এবছর খেলোয়াড়রা অসাধারণ কিছু অর্জন করেছে, ট্রেবল।’

‘আশা করছি মানুষ ফুটবলের প্রতি মনোযোগী হয়ে বিচার করবে এবং তারা যা অর্জন করেছে সেটা মাঠের প্রতিযোগিতার মাধ্যমে। সেটাই বাস্তবতা।’

ক্লাবের মূল্য সম্পর্কে সিটিজেন চেয়ারম্যান আরও বলেছেন, ‘আমরা যা করেছি তা নতুন মানদণ্ড তৈরি করেছে। ক্লাব যেভাবে চলছে, খুবই ভালো চলছে। আজকে, এই গ্রুপের মূল্য ছয় মিলিয়ন ডলারের বেশি এবং আমরা অনেকবেশি উদ্যোক্তা তৈরি করেছি। আশা করব সমালোচকরা এখন থামবে, প্রশ্ন করবে এবং প্রকৃত বিষয় জেনে তারপর মন্তব্য করবে।’

দুবছর আগে গার্দিওলার অধীনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারলেও এবার সগৌরবে ফিরে এসেছে ক্লাবটি। জিতেছে লিগ শিরোপা, এফএ কাপ শিরোপা এবং সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল সম্পন্ন করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফএ কাপখালদুনচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিলিগ শিরোপালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT