চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা লড়াই আর ম্যানসিটির ‘হাতে’ নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এভারটনের মাঠে ৩-৩ গোলে নাটকীয় ড্র করার পর ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করেছেন। তবে স্বীকার করছেন, প্রিমিয়ার লিগ শিরোপা লড়াই আর সিটিজেনদের হাতে নেই।

শেষ সময়ে জেরেমি ডোকুর গোলে হাঁফ ছেড়ে বেঁচেছেন গার্দিওলা। কিছুই না পাওয়ার চেয়ে অন্তত ১ পয়েন্টে স্বস্তি খুঁজে পেয়েছেন। ম্যাচ শেষে স্প্যানিয়ার্ড কোচ বলেছেন, ‘হারার চেয়ে এটা (ড্র)। তবে আমরা তো জিততেই চেয়েছি। আমরা জয়ের জন্যই খেলি এবং দেখিয়ে দিয়েছি যে, আমরা কতটা শক্তিশালী দল। সবকিছুই চেষ্টা করেছি আমরা, ছেলেরা মাঠে আক্রমণাত্মক ছিল।’

‘এখন এটা (শিরোপার লড়াই) আর আমাদের হাতে নেই। আগে ছিল, এখন আর নেই। লিগে আমাদের চারটি ম্যাচ বাকি আছে। সেগুলো প্রায় একইরকম হবে এবং দেখি কী ঘটে।’

পয়েন্ট হারানোর হতাশা থাকলেও শিরোপার আশা ছাড়ছেন না ডোকু। লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করছেন জোড়া গোল করা বেলজিয়ান ২৩ বর্ষী উইঙ্গার।

‘এটা যন্ত্রণাদায়ক (পয়েন্ট হারানো)। তবে এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে এবং যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা লড়াই চালিয়ে যাব। এটা আমাদের নিজেদের এবং সমর্থকদের প্রতি আমাদের দায়বদ্ধতা।’

শিরোপার লড়াইয়ে থাকা আর্সেনালের সঙ্গে ম্যানসিটির ব্যবধান এখন ৫ পয়েন্টের। ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট গানারদের। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে গার্দিওলার ম্যানসিটি। বাকি তিন ম্যাচে জিতলে চ্যাম্পিয়ন হবে আর্সেনাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬

নীতি সংলাপ: শিশুদের জন্য নিরাপদ ধরিত্রী গড়ে তোলার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর, কালজয়ী বাংলা সিনেমার পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT