চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা চতুর্থ শিরোপা জিতে গার্দিওলার ম্যানসিটির ইতিহাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

স্বপ্নের মতোই যেন। দীর্ঘ ৯ মাসের লড়াইয়ে কয়েকদফা শীর্ষস্থান রদবদলের পর শিরোপার অপেক্ষাটা এসে থামে শেষ দিনে। সেখানে ইতিহাস ম্যানচেস্টার সিটির। আর্সেনালকে হতাশায় ডুবিয়ে টানা চতুর্থ লিগ শিরোপা ঘরে তুলেছে সিটিজেন বাহিনী। ইংল্যান্ডের শীর্ষস্তরে এই প্রথম কোনো দলের টানা চার মৌসুমে শিরোপা জয়ের ইতিহাস গড়ল ম্যানসিটি।

সিটির টানা চতুর্থ লিগ টাইটেল জয়ে নতুন কীর্তিতে নাম লিখিয়েছেন পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগে স্যার অ্যালেক্স ফার্গুসনের (১৩) পর দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি এখন তার (৬)।

আর্সেনাল থেকে ২ পয়েন্ট এগিয়ে ওয়েস্ট হ্যামের বিপক্ষে লড়াইয়ে নামে গার্দিওলার দল। সমীকরণ ছিল, শিরোপা জিততে জয়ের বিকল্প নাই সিটির। ড্র বা হারলে তাকিয়ে থাকতে হবে আর্সেনাল-এভারটন ম্যাচের ফলাফলে। ঘরের মাঠে সমর্থকদের হতাশ করেননি ফিল ফোডেন ও বের্নাদো সিলভা। ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতিয়েছেন ইতিহাদের দর্শকদের।

অন্যদিকে এভারটনকে ২-১ গোলে হারালেও লাভ হয়নি গানারদের। আশা জাগিয়ে রানার্সআপ হয়ে মৌসুম শেষ করতে হয়েছে আর্সেনালকে।

শনিবার প্রিমিয়ার লিগের মৌসুমসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছিলেন ফোডেন। ইংলিশ উইঙ্গার শেষ ম্যাচেও দেখিয়েছেন ঝলক। ওয়েস্ট হ্যামের জালে করেছেন জোড়া গোল। সিটিজেনদের তৃতীয় গোলটি করেন রদ্রি। শিরোপা জয়ের রাতে জোড়া অ্যাসিস্ট করেছেন সিলভা।

ইতিহাদে খেলা গড়াতেই সিটিকে এগিয়ে নেন ফোডেন। দ্বিতীয় মিনিটে সিলভার বাড়ানো বল জালে পাঠান। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ তারকা। জেরেমি ডুকোর অ্যাসিস্টে দেখা পান দ্বিতীয় গোলের। বিরতির আগে একটি গোল হজম করতে হয়েছে সিটিজেনদের। ৪২ মিনিটে ব্যবধান কমান মোহাম্মদ কুদুস। বিরতির পর ৫৯ মিনিটে সিলভার বাড়িয়ে দেয়া বলে তৃতীয় গোলটি করেন রদ্রি। লিড ধরে রেখে ইতিহাস গড়ে ইংলিশ জায়ান্ট ক্লাবটি।

Reneta

৩৮ ম্যাচে ২৮ জয়, ৭ ড্র ও তিন হারে চ্যাম্পিয়ন সিটির পয়েন্ট ৯১। দুই পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ মিকেল আর্তেতার আর্সেনাল। ইয়ূর্গেন ক্লপের লিভারপুল আছে টেবিলের তিনে। ২৪ জয়, ১০ হার ও চার ড্রয়ে ৮২ পয়েন্ট তাদের। ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নিশ্চিত করে ৪২ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলবে অ্যাস্টন ভিলা।

ভিলা থেকে দুই পয়েন্ট পিছিয়ে পাঁচে টটেনহ্যাম। ৬৩ পয়েন্ট নিয়ে চেলসি টেবিলের ছয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান আটে, ৬০ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালগার্দিওলাপ্রিমিয়ার লিগফোডেনম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন দিনে সাড়ে ৬ হাজার কোটি টাকা ঋণ দিল কেন্দ্রীয় ব্যাংক

জুন ১৭, ২০২৬

ফজলুল হক: বাংলা চলচ্চিত্র সাংবাদিকতা ও শিশু চলচ্চিত্রের পথিকৃৎ

জুন ১৭, ২০২৬

‘মাস্তুল’ মুক্তির কাউন্টডাউন শুরু, ধ্রুব এষের ডিজাইনে প্রথম পোস্টার

জুন ১৭, ২০২৬

ক্লোসার পাশে থাকাটা সন্মানের, রোনাল্ডো সেরা: মেসি

জুন ১৭, ২০২৬

ব্যাটে খারাপ দিনে হেরে টি-টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT