বিনোদন

ভালো নেই মামুনুর রশীদ, হাসপাতাল পরিবর্তন

ভালো নেই মামুনুর রশীদ, হাসপাতাল পরিবর্তন

বরেণ্য অভিনেতা ও নাট্যকার মামুনুর রশীদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে তাকে সেই হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। গত চার দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মামুনুর রশীদ।

তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে মামুনুর রশীদের শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ডের বৈঠক হয়। বৈঠক শেষে পরিবারের সদস্যদের জানানো হয়, তার অবস্থা সংকটাপন্ন। এরপরই তাকে স্কয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনুর রশীদের ছোট ভাই রশীদ আমিন।

এর আগে ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েছিলেন এই অভিনেতা। পরে সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া এবং রক্তে সংক্রমণ ধরা পড়ে। সেসময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। দেশে ফেরার পর আবারও অভিনয়ে ফিরেছিলেন তিনি।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে রয়েছে তার বিশেষ পরিচিতি।

বিষয়:মামুনুর রশীদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…