আন্তর্জাতিক

বাংলাদেশ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নিতে বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা পড়ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রয়োজনে জাতিসংঘের সাথে কথা বলুক ভারত, যাতে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো যায়।

আজ (২ ডিসেম্বর) সোমবার মমতা ভারতীয় পার্লামেন্টের বিধানসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ে (বাংলাদেশে) যে ঘটনাগুলো ঘটছে, আমি এই ব্যাপারে নাক গলাতে চাই না। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। এটা কেন্দ্রীয় সরকারের দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি বলেন, কয়েকদিন আগে (ভারতের পশ্চিমবঙ্গের) প্রায় ৭৯ জন মৎস্যজীবী ভুল করে ঢুকে গিয়েছিলেন বাংলাদেশে। তাদের বাংলাদেশের থানায় নিয়ে যাওয়া হয়, তারপর জেলে নিয়ে যাওয়া হয়। তারা এখনও মুক্তি পাননি। কেন্দ্রীয় সরকারকে বারবার বলেও কোন লাভ হয়নি।

মমতা বলেন, গত ১০ দিন ধরে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার একেবারে চুপ করে আছে। আর তাদের দল রোজ মিটিং-মিছিল করছে। বলছে বর্ডার আটকে দেব। কিন্তু এগুলো আমাদের দায়িত্বে পড়ে না। সরকার গাইডলাইন দিলে আমরা বন্ধ করতে পারি।

বিষয়:ভারত মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…