চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রথম পদক অর্জন অনেক গর্বের’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রীড়াবিদরা পুরস্কার গ্রহণের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানে হওয়া নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কাবাডি দলের কোচ ছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় শাহনাজ পারভীন মালেকা। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে বিভিন্ন আসরে খেললেও আন্তর্জাতিকভাবে কোনো পদক জিততে পারেননি। কোচ হিসেবে বাংলাদেশ দলের প্রথম কাবাডি পদক অর্জনে গর্ববোধ করছেন তিনি।

বাংলাদেশ দলের কোচ শাহনাজ পারভীন মালেকা কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আসরে ভালো করার জন্য সবধরনের সহযোগিতা করেছে কাবাডি ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক যাওয়া-আসা থেকে শুরু করে সকল বিষয়ের খোঁজখবর নিয়েছেন। কীভাবে খেললে আমাদের জন্য ভালো হবে সেসব বিষয়েও জানার চেষ্টা করেছেন।’

‘নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথম পদক এনে দিয়েছি। এ সাফল্যের জন্য আমি গর্ববোধ করি। দলের প্রতিটি খেলোয়াড় জানপ্রাণ দিয়ে খেলার চেষ্টা করেছে। কোচ হিসেবে আমিও তাদের সাহস দিয়েছি যে, তোমরা খেলো। আমরা ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করে এগিয়েছি। মেয়েরা আমার কথা শুনেছে।’

Banglabid

নিজেদের সীমাবদ্ধতার কথায় মালেকা বললেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে আমরা পদক হারিয়েছিলাম। আবার ফিরিয়ে আনতে শুরু করেছি। আমাদের জন্য কিছু করলে আমরা দেশকে আরও কিছু দিতে পারবো। আমাদের দেশে আর্থিক সমস্যাটা অনেকবেশি। এই মেয়েদের যদি আর্থিকভাবে সহায়তা করা হয়, আরও ভালো খেলবে। কাবাডি আমাদের জাতীয় খেলা এবং চাই এটা আরও ছড়িয়ে পড়ুক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনএসসিকাবাডিবাংলাদেশমালেকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT