আন্তর্জাতিক

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, তথ্য ফাঁস

মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, তথ্য ফাঁস
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দপ্তর (ওডিএনআই) এর ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থা দুটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। তবে প্রাথমিক তদন্তে এসব তথ্যের মধ্যে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো গোপন বা শ্রেণিবদ্ধ তথ্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্সকে এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ফাঁস হওয়া তথ্যগুলো এমন কিছু ব্যবস্থায় সংরক্ষিত ছিল, যেগুলো বিশেষ গোপনীয়তার আওতাভুক্ত নয়। এখন পর্যন্ত সংবেদনশীল গোয়েন্দা তথ্য কিংবা গোপন অভিযানসংক্রান্ত নেটওয়ার্কে অনুপ্রবেশের প্রমাণ মেলেনি।

হামলাকারীরা কীভাবে সংশ্লিষ্ট নেটওয়ার্কে প্রবেশ করেছে এবং কী পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে, তা খতিয়ে দেখছেন মার্কিন কর্মকর্তারা। তদন্তে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো নিরাপত্তা সংস্থা (সিআইএসএ) এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো দেশ বা হ্যাকার গোষ্ঠীকে এ হামলার জন্য দায়ী করা হয়নি।

সিআইএ ও ওডিএনআইয়ের তথ্য ব্যবস্থাপনায় ক্লাসিফায়েড ও আন-ক্লাসিফায়েড দুই ধরনের নেটওয়ার্ক রয়েছে। ক্লাসিফায়েড নেটওয়ার্কে জাতীয় নিরাপত্তা ও গোপন গোয়েন্দা তথ্য সংরক্ষিত থাকে। অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম ও সরকারি যোগাযোগে ব্যবহৃত হয় আন-ক্লাসিফায়েড নেটওয়ার্ক।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে একাধিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে এফবিআইয়ের ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টারের ওয়েবসাইটে অননুমোদিত প্রবেশ এবং কৃষি মন্ত্রণালয়ের একটি ব্যবস্থায় হামলার ঘটনা উল্লেখযোগ্য।

এছাড়া অ্যালগনকুইন বাঁধ, পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে ঘিরেও সাইবার নিরাপত্তার উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয়:তথ্য ফাস মার্কিন গোয়েন্দা সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…