চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারত থেকে নিজেকে দূরে সরিয়ে দুর্বল হয়ে পড়েছে মালদ্বীপ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৩, মে ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি:  মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ দাবি করেছেন,
চীন মালদ্বীপকে “ঋণ ফাঁদে ফেলেছে” এবং দ্বীপ দেশটি ভারত থেকে নিজেকে দূরে সরিয়ে দুর্বল হয়ে পড়েছে।

ভারত ও মালদ্বীপের মধ্যে উত্তেজনা শুরু হয় তৎকালীন বিরোধী দল এবং বর্তমান সরকারের শীর্ষস্থানীয় নেতাদের নেতৃত্বে “ভারত-বিরোধী” প্রচারণার মাধ্যমে।

এরপরে, মালদ্বীপের তিনজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় সম্পর্কের আরও অবনতি হয়। এতে ভারতীয় নেটিজেন এবং সেলিব্রেটিরাও “মালদ্বীপ-বিরোধী” হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মালদ্বীপ বয়কটের শুরু করেন।

শ্রীলঙ্কার নিউজ আউটলেট “দ্য মর্নিং” এর সাথে কথা বলার সময় নাশিদ বলেন, দ্বীপ দেশটির প্রাচীনতম মিত্র ভারতকে দূরে সড়িয়ে দেওয়া মালদ্বীপের পক্ষে নিরর্থক ছিল। নাশিদ মন্তব্য করেছেন, আমি বিশ্বাস করি, ভারত থেকে নিজেদেরকে দূরে রাখার পর আমরা বর্তমানে আরও বেশি সংবেদনশীল স্থানে রয়েছি। আমাদের সম্পদ এবং সুস্থতার জন্য আমাদের সুরক্ষা প্রয়োজন, যা ভারতের সাথে যুক্ত।

এর পাশাপাশি নাশিদ তার সাক্ষাৎকারে চীনের সমালোচনা করে বলেন, চীন ঋণের ফাঁদের দিকে নিয়ে যাবে মালদ্বীপকে যা মালদ্বীপ শোধ করতে সক্ষম হবে না।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ ভারতকে প্রাচীনতম মিত্র দাবি করে বলেন, আমাদের ভারতকে সাথে নিয়ে সব কাজে সহযোগিতা করতে শিখতে হবে এবং আমাদের সমৃদ্ধি ভারতের বৃদ্ধির পথের সাথে সংযুক্ত। আমরা একে অপরের সাথে যুক্ত আছি তা ভৌগলিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে স্বীকৃত।

Reneta

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ভারত ও মালদ্বীপের মধ্যে উত্তেজনা সত্ত্বেও, মালদ্বীপের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির সম্প্রতি দাবি করেছেন দু’দেশের সম্পর্ক এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তিনি ঘোষণা করেছেন, রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু শিগগিরই ভারত সফরের পরিকল্পনা করছেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সাথে আলোচনা এরইমধ্যে শুরু হয়েছে।

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার পক্ষে সবসময় সোচ্চার ছিলেন এবং তার শক্তিশালী ‘চীন-বিরোধী’ নীতির জন্য তিনি বিশ্বে পরিচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতমালদ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণীর প্রতি নিষ্ঠুরতায় সরকারের উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জুন ২৭, ২০২৬

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীর লাশ’ বিষয়ে যা জানালো পুলিশ সদরদপ্তর

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কিডনি প্রতিস্থাপন উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT