বিনোদন

গাড়ি থেকে উদ্ধার অভিনেতার মরদেহ!

অভিনেতা মনোযোগ দিয়ে কিছু দেখছেন বা ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা একটি শার্ট পরা, তার মাথায় কালো চুল ও দাড়ি, পেছনে একটি ছবি ঝুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কেরালায় দাঁড়িয়ে থাকা বন্ধ গাড়ি থেকে উদ্ধার হলো জনপ্রিয় মালায়ালাম অভিনেতার মরদেহ। ৪৫ বছর বয়সী এই অভিনেতা নাম বিনোদ থমাস। কেরালার কোয়াট্টামের পাম্পাদি এলাকার কাছে একটি হোটেলের চত্বরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে অভিনেতার দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষের কাছ থেকেই এই ব্যাপারে প্রথম খবর পায় পুলিশ। ওই গাড়িতে যে অভিনেতা রয়েছেন তা প্রথমে বুঝতেই পারেননি হোটেলের কর্মীরা। তারা দেখেন যে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা গাড়ির মধ্যে এক ব্যক্তি রয়েছেন। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের দল। গাড়ি থেকে বিনোদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

কী কারণে গাড়ির মধ্যে অভিনেতার মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। অভিনেতার দেহের ময়নাতদন্ত করানো হচ্ছে। তারপরেই এই ব্যাপারে স্পষ্ট হওয়া যাবে বলে আশা তদন্তকারীদের। তবে পুলিশের একাংশের ধারণা, গাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে বিষাক্ত গ্যাস নির্গমনের কারণেই অভিনেতার মৃত্যু হয়ে থাকতে পারে।

মালয়ালাম ছবিতে পরিচিত মুখ বিনোদ থমাস। তার অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে অন্যতম ‘আয়াপ্পানুম কোশিয়ুম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভন্ত পার্থায়া’, ‘হ্যাপি ওয়েডিং’, ‘জুন’।

বিষয়:মরদেহ উদ্ধার মালায়ালাম অভিনেতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…