বুধবার ১১ সেপ্টেম্বর নিজের বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মালাইকা অরোরার বাবা অনিল অরোরা। খবর পেয়েই মালাইকার বাবার বাড়িতে পৌঁছান অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ খানসহ তার পুরো পরিবার। কিন্তু দেখা মেলেনি শুধু প্রাক্তন ভাসুর সালমান খানের।
বৃহস্পতিবার ছিল মালাইকার বাবার শেষকৃত্য। সেখানেও বর্তমান স্ত্রীকে নিয়ে হাজির ছিলেন আরবাজ। আরো হাজির ছিলেন প্রাক্তন জা সীমা সচদেও, ননদ অর্পিতা খান সহ খান পরিবারের প্রায় সকলেই। কিন্তু সেখানেও দেখা মেলেনি সালমানের। তাইতো সকলের প্রশ্ন একটাই, কেন মালাইকার পরিবারের এই দুঃসময়ে এলেন না সালমান!
এর মাঝেই সেই রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে রাশমিকা মান্দানার একটি সমাজমাধ্যম পোস্টে। মূলত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে সালমান খানের নতুন ছবি ‘সিকান্দার’-এর শুটিং। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে রাশমিকাকে। তাইতো প্রথম দিনের শুটিংয়ের ছবি পোস্ট করে লেখেন, ‘‘ডে ওয়ান শুটিং শুরু হল।’’
এ আর মুরুগাদোস এই প্রথম সালমানকে নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন। আগামী বছর ঈদে মুক্তি পাবে এই ছবি। তবে মালাইকার বাবার শেষকৃত্যে না আসার পিছনে ‘সিকান্দার’-এর শুটিংই একমাত্র কারণ কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। –নিউজ এইট্টিন







